পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হারানো শৈশব - রূপবালা সিংহ রায়// বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

হারানো শৈশব  রূপবালা সিংহ রায়    "নিশ্চয়ই তুই কিছু করেছিস তা না হলে হেডমিসট্রেস ম্যাম পেরেন্টস কল করবেন কেন ? বাড়িতে ফিরি আগে তারপর দেখিস কি হাল করি তোর ?" গতকাল হেডমিসট্রেসস ম্যামের মেইলটা পাওয়ার পর থেকে মোনালিসা সেই যে মেয়েকে বকা শুরু করেছে স্কুলের গেটের কাছে প্রায় পৌঁছে গেল এখনো তার বকা শেষ হয়নি । রাতে পিঠেও পড়েছে দু এক ঘা । ভয়ে একদম কুঁকড়ে আছে ক্লাস থ্রি এর তিন্নি । হেডমিসট্রেস ম্যামের ঘরের দিকে যেতে যেতে মোনালিসা বলেই চলল - "আজ পর্যন্ত কোনোদিন প্যারেন্টস কল হয়েছে ? স্কুলের অন্য প্যারেন্টসরা ছিঃ ছিঃ করবে না ? প্রেস্টিজ বলে কিছু থাকলো আমার ? কেন হবে প্যারেন্টস কল শুনি ? তবুও আবার এক্সামের সময় । এখনও তিনটে এক্সাম বাকি । মাঝে একটা দিন ছুটি পড়েছে কোথায় একটু রিভাইস দেবে তা নয় এখন স্কুলে ছুটতে হচ্ছে ! তুমি দিনকে দিন যাচ্ছে তাই হয়ে যাচ্ছ । তোমার বেস্ট ফ্রেন্ড নিশাকে দেখো না । ও তোমার থেকে শতগুণ ভালো" । হেডমিসট্রেস ম্যামের রুমের সামনে এসে মোনালিসা নিজেকে একটু শান্ত করে শাড়ির প্লিটটা আর চুলগুলো হাত দিয়ে সোজা করে নিয়ে বলল -"মে আই কাম ইন " ম্য...

শিরদাঁড়া - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

শিরদাঁড়া রূপবালা সিংহ রায়   হঠাৎ করে হার্ট অ্যাটাকে বাবা চলে যাবে ভাবতে পারেনি অম্বিকা। বয়স সতেরো-আঠারোর কাছাকাছি। তিন বোন ওরা। তিন মেয়েকে নিয়ে সাধারণ নিম্ন বৃত্ত পরিবারের গৃহবধূ তার মা পড়েন মাঝ দরিয়ায়। চিন্তায় চিন্তায় আর স্বামী হারানোর কষ্টে রুগ্ন শরীরটা আরো রুগ্ন হয়ে পড়ে। এর কাছে কাজ বেড়ান তিনি। শেষমেশ জুটে যায় এক বাড়িতে রান্নার কাজ। মাস খানেক ঠিকঠাকই চলছিল কিন্তু সেদিন দুপুরবেলা মা কাজের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে পড়ে যান রাস্তায়। চেনা জানা একজন বাড়ি দিয়ে যায় তাঁকে। স্কুল থেকে ফিরে কথাখানা শুনে প্রাণটা প্রায় শেষ হয়ে যাওয়ার যোগাড় হয় অম্বিকার। বাবাকে হারানোর পর এখন একমাত্র অবলম্বন বলতে মা। মাকে ছাড়া কি করে বাঁচবে তারা। তাই ঠিক করে মাকে আর কাজে না পাঠানোর। কিন্তু সংসারটা চলবে কি করে? বোনদের মধ্যে সবার বড় হওয়ার কারণে সংসারের দায়ভারটা বেশিই পড়ে তার ওপর। তাছাড়া সে নিজেই কোনো কাজ পাচ্ছে না তো ছোট বোনেরাও বা কি করে কাজ পাবে?-- ভাবতে ভাবতে জলভরা আবছা চোখ নিয়ে যায় গ্যারেজে থাকা বাবার গাড়িটার কাছে। বাবার শেষ স্মৃতি বলতে রয়েছে কেবল গাড়ি খান...

শিক্ষক - রূপবালা সিংহ রায় // বাংলা কবিতা // টিচার্স ডে কবিতা।

ছবি
  শিক্ষক  রূপবালা সিংহ রায়  শিক্ষক জীবনেতে  যদি কেউ হয়ে থাকে... সময় সে শিক্ষক  সেই স্থান দাও তাকে । কড়া হাতে শিক্ষাটা  দিয়ে যায় সে ঠিক, নড়ে না সে এক চুলও  এই দিক ওই দিক ! প্রাপ্যটা ঠিক দেয়  সেই সাথে শাস্তিটা  সেই মতো হেঁটে চলো  জীবনের রাস্তাটা ..... poem in bengali, bangla kobita, bangla kobita lyrics, famous bengali poem,famous bengali poetry, বাংলা কবিতা আবৃত্তি, bangla kobita abritti, bengali poetry lines

জন্মদিন - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

  জন্মদিন রূপবালা সিংহ রায়  Jonmodin by Rupbala Singha Roy // মন ভালো করা নতুন বাংলা গল্প // মন ভালো করা গল্প // বাংলা গল্প // mon valo kora bangla golpo // romantic bangla golpo // new bengali story // মন ভালো করা সেরা বাংলা গল্প // new bengali stories// সেরা গল্প // popular bengali story // bengali story and poetry  "আজকের মধ্যে সারপ্রাইজ গিফ্টটা নিতে না পারলে আর সময় পাওয়া যাবে না" ভাবতে ভাবতে মেয়েকে স্কুলে ছেড়ে হন্তদন্ত হয়ে ছুটল গৌরী, ঝাঁ চকচকে শপিংমলে। যদিও বড় একটা ওপথ পথ মাড়ায় না সে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ তো অযথা দাম দিয়ে জিনিসপত্র কিনে পোষায় না তার। তবে যাওয়া যে এক্কেবারে হয়না তাও নয়, মাঝেমধ্যে ঢু মারে সেখানেও। খুব রাগ হচ্ছে তার প্রীতমের উপর। ও তো ফর্দ আর টাকা দিয়ে খালাস। এখন সবকিছু ধরে ধরে করতে হবে তাকে। সেও বা কি করবে? তারও তো অফিস আছে। তাই অগত্যা যেতে হচ্ছে তাকে।  আজ বাদে কাল মেয়ের জন্মদিন। স্কুলে হাফ-ইয়ার্লি পরীক্ষা চালায় এবছর বার্থডে পার্টি দিতে চাইছিল না তারা। কিন্তু মেয়ের মন খারাপ দেখে ঠিক করল আগামী রবিবার বন্ধুদেরকে ডেক...

সঠিক পথ - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

  সঠিক পথ রূপবালা সিংহ রায়  ঘড়িতে রাত দুটো। তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগটাতে কিছু টাকা পয়সা আর প্রয়োজনীয় কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে ঘরের সদর দরজাটা খুলতেই তমসার মনে পড়ে গেল সেই দিনটার কথা। এমনই ঘুটঘুটে অন্ধকার রাত ছিল সেদিন। খুব সন্তর্পনে আলমারিটা খুলে নিজের কিছু জামা কাপড় আর টিফিন খরচ থেকে বাঁচিয়ে রাখা জমানো কিছু টাকা নিয়ে চুপি চুপি দরজা খুলে পালাচ্ছিল সে। কিন্তু পারেনি। ব্যাগটা ঘাড়ে নিয়ে দরজাটা খুলে বাইরে পা বাড়ানোর আগেই একটা হাত এসে একটানে ঘরে ঢুকিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই অন্য আরেকটা হাত তার গালে এসে মারে সটান এক চড়। খুব রাগ হয়েছিল তখন সেই মানুষটার উপর। খুব কান্নাও পাচ্ছিল এই ভেবে - ঋতম তো কথামতো এসে দাঁড়িয়ে থাকবে স্টেশনে। কাল যে আমাদের কালীঘাটে যাওয়ার কথা। সেখানে গিয়ে বিয়ে করবো আমরা। মা যে এইভাবে ধরে ফেলবে ভাবতেও পারেনি সে। অবশেষে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে তা নিজেই জানতে পারেনি। ঘুম ভেঙেছিল পরদিন সকাল এগারোটা নাগাদ, তাও আবার সেই মায়ের ডাকে। খুব রাগ হয়েছিল তার। চেঁচিয়ে উঠেছিল সে তার মায়ের উপর - "কেন ডাকলে আমায়? কে বলেছে তোমায় ডাকতে? আ...

ছেলেবেলার স্মৃতি - রূপবালা সিংহ রায় // বাংলা কবিতা // নতুন বাংলা কবিতা।

  ছেলেবেলার স্মৃতি রূপবালা সিংহ রায় বৃষ্টিভেজা ঘাসের ওপর পা ফেলতেই হারিয়ে গেলাম পুরানো সেই ছেলেবেলায়, গামছা দিয়ে মাছ ধরছি ভাইয়ের সাথে  উঠছে মাছ নেইকো জানা মাতছি খেলায়... ইচ্ছা করে হাঁটু জলে যাচ্ছি ডুবে ! মাঠের পর মাঠ খোলা আকাশ দেখছে চেয়ে, মুচকি হেসে বলছে তারা জোরে হেঁকে  কেউ কি ডোবে ওইটুকুতে বোকা মেয়ে।  ভীষণ জোরে বর্ষা এলে ভাই আর আমি  কলাগাছটা কেটে নিয়ে ভেলা করে,  পুকুরটাকে নদী ভেবে চলছি বেয়ে  বৃষ্টির সাথে মাও কেবল ডাকছে জোরে...  বই আর খাতা বোগল দাবায় হাঁটু জলে মাথায় আছে কচু পাতার ছাতাখানি, ব্যাঙের সাথে গ্যাঁঙর গ্যাঁঙর গান গাইছি  ভাবছি মনে আমিও গান গাইতে জানি! একদিন এক ঘুটঘুটে ঘোর বর্ষা রাতে  পড়ছি বসে ঢুলু চোখে বইয়ের পড়া, হঠাৎ শুনি ব্যাঙগুলো সব গলা ছেড়ে  আগডুম বাগডুম আমার সাথে বলছে ছড়া!  বর্ষাকালে পড়া ছিল আমার ধরা  এই পড়াটা সেই পড়া নয় আছাড় খাওয়া,  হারিয়ে গেছে সেসব দিন সেই ছেলেবেলায়... স্মৃতিগুলোই এখন শুধু, বারে বারে করছে ধাওয়া। #ছেলেবেলার_স্মৃতি #রূপবালা_সিংহ_রায় #followerseveryonehighlights #beng...

বিবাহ বিভ্রাট - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

  বিবাহ বিভ্রাট রূপবালা সিংহ রায়  বাড়ি ভর্তি আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী । গোধূলি লগ্নে বিয়ে , তাই দুপুর হতে না হতেই লেগেছে সাজগোজের ধুম । সময় মত বরই যদি না পৌঁছায় তাহলে বিয়েটা হবে কি করে ? সেই ভেবে জেঠু সবাইকে তাড়া দিচ্ছে । ছেলের বিয়ে বলে কথা না আছে মন খারাপের ঘন মেঘ , না আছে চাপা কান্না । বরযাত্রীরা সবাই প্রায় তৈরি । কিন্তু বর বেশী অনুপম একরাশ মন খারাপ আর এক বুক চাপা কান্না নিয়ে বসে রয়েছে। তার যেন যেতে ইচ্ছাই করছে না । মাঝেমধ্যে খুব রাগ হচ্ছে মায়ের ওপর । ইচ্ছা করছে বাড়ি ছেড়ে চলে যেতে । কিন্তু অসুস্থ বাবার কথা ভেবে নিশ্চুপ সে । 'বড় অসহায় মনে হচ্ছে নিজেকে । আর এইদিকে তৃণাকে দেখো কখন থেকে ফোন করে যাচ্ছি ফোন তোলারই নাম নেই তার ! দুটো মনের কথা বলে যে একটু হালকা হব তারও উপায় নেই ! এই বাবাটাই যে কেন মাকে বিয়ে করল কে জানে ? তা নাহলে আজ আমায় এই দিনটাই দেখতে হতো না । যত্ত সব সংসারটা আমি করবো নাকি মা করবে , যে তার পছন্দের মেয়েকেই বিয়ে করতে হবে । তৃণাকে বললাম চলো যাই কালীঘাট থেকে বিয়ে করে আসি । একবার বিয়ে হয়ে গেলে মা আর কিছু বলতে পারবে না । কিন্তু না ওনার অমন...

বর্ষা মানে - রূপবালা সিংহ রায় // বর্ষার কবিতা // বৃষ্টির কবিতা।

ছবি
  বর্ষা মানে  রূপবালা সিংহ রায়  সকাল সকাল মেঘের কোণে জল জমেছে  জল জমেছে মনের কোণে দুচোখ ছেয়ে, বারিধারার মতো করে দুফোঁটা জল বাঁধন ছিঁড়ে পড়েছে ঝরে দুগাল বেয়ে । বৃষ্টি ভেজা পাখিটা ওই একলা বসে হাতড়ে মরে মন পাখিরে মনে মনে .... যার ছিল থাকার কথা তারই পাশে  সে কিনা আজ উড়ে গেছে সুদূর বনে! বর্ষা মানে শুধু তো নয় সবই ভালো  তারই মাঝে একটুখানি খুনসুটি  আর, একটুখানি দারুন কালো বর্ষা মানেও মন কেমনের কান্নাকাটি .... poem in bengali, bangla kobita, bangla kobita lyrics, famous bengali poem,famous bengali poetry, বাংলা কবিতা আবৃত্তি, bangla kobita abritti, bengali poetry lines, borshar kobita bristir kobita, borshar kobita abritti,

স্বাধীন কি স্বাধীনতা - রূপবালা সিংহ রায়

ছবি
  স্বাধীন কি স্বাধীনতা রূপবালা সিংহ রায় ....✍🏻 পরেছি কি স্বাধীন হতে স্বাধীনতার মতো পেয়েছে কি স্বাধীনতা স্বাধীন আছে যতো, স্বাধীনতা, স্বাধীনতা চাই ঘরে ঘরে  আজো দেখো স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে! বাচ্চা শিশু পথের পরে পায় না খেতে দুবেলা  যায় না সে স্কুলেতে পায় যে কেবল অবহেলা। বন্ধ ঘরে নারী দেখ আছে কি তার স্বাধীনতা ? মুখটি বুজে কাজ করে যাও হাতে নিয়ে খুন্তি হাতা! এখনো যে কত মেয়ে পারে না সে স্কুলে যেতে  মেরিট থাকতেও পড়া ছেড়ে বসতে যে হয় বিয়ের পিঁড়িতে! পুরুষ মানুষ সেও কি স্বাধীন ভালো কি তার মন? ঘরেতে বৌ, অফিসে বস চায় সে যেতে চলে বন... কিশোর ছেলে স্কুল ফেলে সংসারের হাল ধরে পথে পথে সেও যে আজ ফেরি করে ফেরে। রাতের বেলায় একলা নারী 'ধর্ষিত সে পথে  প্রাণটুকুও পায়না ফেরত খুন হয় তাদের হাতে! বৃদ্ধ-বৃদ্ধা বৃদ্ধাশ্রমে বন্দী পাখির মতো এখন কেবল মনে পড়ে পুরানো স্মৃতি যতো। ছোট্ট ছেলে বইয়ের ভিড়ে হতে হবে ডাক্তার বাবা-মায়ের স্বপ্ন যে নয় যে মত তার! বিষন্ন মন স্বাধীন হতে চায় যে বার বার সেও পারে না স্বাধীন হতে পরাধীন আবার সত্য কথা মিথ্যে যে হয় পরাধীনতার চাপে  স্বাধীনতার ঘাড়ে চাপে পর...

স্বাধীনতার সুখ - রূপবালা সিংহ রায় // স্বাধীনতার গল্প।

স্বাধীনতার সুখ  রূপবালা সিংহ রায়   রান্নাঘরে রাতে রান্না করছে নীলম। কানে ভেসে আসছে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর তিনি কারো সঙ্গে ফোনে কথা বলছেন -- আর বোলো না দিদি। এখনকার মেয়েরা কি আর কথা শোনে! আমার বৌমার কথাই ধরো না , নাচ শেখায় নিজের নাচের স্কুল আছে। তা বাপু সেখানে শেখাও না! আমি তো বারণ করিনি। কি বলছো? শুনতে পাচ্ছি না ...ও কোথায়? সে ওর বাপের বাড়ির ওখানে। এখন চাইছে বাড়িতে মানে আমাদের নিচের তলার বড়ো হল ঘরটাতে স্কুল খুলতে। বলো দেখি এর কোনো মানে হয়? বাড়ির বউ বাড়িতেই ধেই ধেই করে নাচবে! আমাদের সময় হলে না ওসব ঘুচে যেত। অ্যাঁ কি বলছো? বারণ করিনি কেন? বারণ আবার করিনি! শুনলে তো!-- বলে বসার ঘর থেকে নীলমের শাশুড়ি ছন্দা দেবী ফিসফিস করে কথা বলতে বলতে চলে গেলেন নিজের ঘরে । একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নাড়িয়ে রান্না করতে করতে ভাবতে থাকে নীলম -- বারণ করেননি আবার! যখন দেখলেন শুনছি না খাওয়াটাই বন্ধ করে দিলেন! তারপর আর কি, হলো তো সুগার ফল। মাথা ঘুরে পড়ে গেলেন! কে দেখল সেই আমি ছাড়া তো দেখার লোক তো নেই। চেঁচিয়ে কথাটা বলতে গিয়েও বলল না সে।  আজ স্বাধীনতা দিবস। সাদা শাড়ি পরে ত...

প্রণাম তব চরণে - রূপবালা সিংহ রায় // স্বাধীনতার কবিতা // দেশাত্মবোধক কবিতা // 15 August Kobita

ছবি
  প্রণাম তব চরণে  রূপবালা সিংহ রায়  প্রণাম জানাই মম জন্মভূমি  ঠেকাই মাথা তব চরণে, তোমার লাগি বীর শহীদগণেরে রাখিব মোরা স্বরণে । আপনার লাগি বাঁচে নাই যাঁরা  দিয়াছেন প্রাণ হাসিয়া, স্বাধীনতার তরে ফাঁসি চড়িয়াছেন  সামনেতে যাঁরা আসিয়া। ভারত মাতার সেবার লাগি জীবন করিয়াছেন তুচ্ছ, তাঁহাদের চরণে অর্পণ করি  শুভ্র পুষ্প একগুচ্ছ। যাহাদের লাগি স্বাধীন মোরা আজ  উচ্চ মস্তক করিয়া সম্মান জানাই তাহাদিগকে চরণ দুখানি ধরিয়া... 15th august bangla kobita,স্বাধীনতার কবিতা ,independence day poetry ,independence day status,republic day,

নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয় - রূপবালা সিংহ রায় // Bangla Golpo // Bengali Story ।

  নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয়  রূপবালা সিংহ রায় মন ভালো করা নতুন বাংলা গল্প // মন ভালো করা গল্প // বাংলা গল্প // mon valo kora bangla golpo // romantic bangla golpo // new bengali story // মন ভালো করা সেরা বাংলা গল্প // new bengali stories// সেরা গল্প // popular bengali story // bengali story and poetry  কে বলবে এটা শ্রাবণ মাস! বিশ্রী একটা আবহাওয়া! এই কাঠফাটা রৌদ্র আর বীভৎস গরম তো এই এক ফসলা বৃষ্টি! এই করে করে দেবিকার লেগে গেছে সর্দি কাশি। সেই সঙ্গে নতুন উপসর্গ হলো জ্বর। গতকাল সারাদিনই ভালো ছিল যদিও মাঝেমধ্যে একটু কাশি হচ্ছিল আর নাক থেকে হালকা সর্দি বের হচ্ছিল। কিন্তু হঠাৎ করে রাতের বেলা জ্বর আসায় পড়ল মহাবিপাকে। যদিও মাঝ রাতে একটা প্যারাসিটামল খেয়ে ছিল তাতে যে কাজ হয়নি এখন সকাল সাতটায় তা সে ভালোই টের পাচ্ছে সে । ওদিকে শাশুড়ি মা চেঁচিয়ে যাচ্ছেন এখনো রান্না চাপানো হয়নি বলে। তার ওপর জলখাবার বানাতে হবে সবার জন্য, বিশেষ করে ননদ দিপ্তীর জন্য। সে আবার প্রেগন্যান্ট বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না। মেয়ে টিয়াকে আবার স্কুলে পাঠাতে হবে, তার টিফিন চাই। এক মনে ভাবল আজ আ...

হায়রে বঙ্গভূমি! - রূপবালা সিংহ রায় // sadhinota diboser kobita // 15th august kobita //republic day poem // swadhinatar kobita

ছবি
 হায়রে বঙ্গভূমি! রূপবালা সিংহ রায়  Haire Bongo Bhumi by Rupbala Singha Roy// sadhinota diboser kobita // 15th august kobita //republic day poem // swadhinatar kobita // deshattokbodhok kobita // republic day bangla poem // 26 january bangla kobita // 15th august bangla kobita // আবারো কাঁদছে যেন বঙ্গভূমি...  মলিন মুখখানি তার চোখ দুটো লাল,  সন্তানের ভালবাসা তার কপালে  মেলেনি তেমনি করে আর কতকাল!  কেমন সব হচ্ছে মাটির লোক দেখানো! নেই যে সেথায় সেই সম্মান আর,  কোথা সে মাধুর্য তার মন ভুলানো? চারিদিকে নেই নেই আর মিথ্যাচার! কোথা সে খাঁটি মানুষ? কোথা সে খাঁটি ফসল? চারদিক রংতা দেওয়া,  চারিদিক কেবল নকল? হায়রে বঙ্গভূমি! হায়রে আমার দেশ! কেন মা তোর করুণ দশা! কেন মা তোর এমন বেশ?

হ্যাপি রাখি - রূপবালা সিংহ রায় // রাখির গল্প // রাখির ইতিহাস।

  হ্যাপি রাখি  রূপবালা সিংহ রায়  আজ বাদে কাল রাখি। নিপা আর গুড্ডু স্কুল থেকে ফিরেই তৃণার সাথে গেল রাখি কিনতে। নিপা গুড্ডুর জন্য সুন্দর দেখে একটা রাখি কিনলো। বাড়ি ফিরে নিপা তৃনাকে বলল -- মা তুমি কিন্তু কাল বলছিলে রাখী নিয়ে গল্প বলবে। আগে গল্প বলো তা না হলে কিন্তু ঘুমাবো না। মুচকি হেসে তৃণা রাখির গল্প শুরু করে -- আচ্ছা বলতো এটা কোন যুগ? গুড্ডু স্কুলে পড়া বলার মতো হাত উঁচু করে বলল -- কলি যুগ। একদম ঠিক বলেছ। এই কলি যুগের আগে ছিল দ্বাপর যুগ। সেই সময় একদিন ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল তখন দ্রৌপদী এসে শ্রীকৃষ্ণের হাতে নিজের শাড়ির আঁচল কেটে বেঁধে দিয়েছিলেন। তারপর যখন গৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তাহলে বুঝেছিস রাখি উৎসব কতদিন আগের থেকে পালন করা হচ্ছে। নিপা আর গুড্ডু ঘাড় নেড়ে সায় দিল। তৃণা বলে চলল  -- শুধু এটা নয় আরো একটা গল্প শুনবি? শুনবো শুনবো বলে চেঁচিয়ে ওঠে গুড্ডু আর নিপা।  -- আচ্ছা বলছি বলছি আগে তো থাম।  চুপ হয়ে যায় দুজন। তা দেখে আবারও বলতে শুরু করে তৃণা -- অনেক যুগ আগে একজন রাজা ছিল তার নাম ব...

রবি আছেন ভুবন জুড়ে - রূপবালা সিংহ রায় // Robi Achen Bhubon Jure by Rupbala Singha Roy// বাইশে শ্রাবণের কবিতা // কবিগুরু প্রয়াণ দিবস কবিতা.

ছবি
রবি আছেন ভুবন জুড়ে  রূপবালা সিংহ রায়   Robi Achen Bhubon Jure by Rupbala Singha Roy// বাইশে শ্রাবণের কবিতা // কবিগুরু প্রয়াণ দিবস কবিতা. হারায়নি গো রবি কোথাও  যায়নি কোথাও চলে, রবি কোথাও যায় কি বলো কভু অস্তাচলে ? থাকে সে গো সবার মাঝে  হোক না সেথা রাত, ছাড়ে না সে বিশ্বটাকে  ধরেই থাকে হাত। কেবল শুধু আড়ালে যায় আলোখানি ছেড়ে, আমরা ভাবি এখন বুঝি  আঁধার আসবে তেড়ে! রবির মতো রবিও তেমন হারায়নি কোনোখানে  রবি আছেন ভুবন জুড়ে  সৃষ্টির মাঝখানে।

স্বপ্ন - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

স্বপ্ন  রূপবালা সিংহ রায়    Swapno by Rupbala Singha Roy // Bengali Story // New Bengali Story // Mon Valo Kora golpo // Bangla Golpo // Golpo  অনেক কষ্ট করে নিজেকে ধরে রেখেছে সুনির্মল। না না এভাবে ভেঙে পড়লে হবে না। নিজেকে ধরে রাখতেই হবে। সে যদি একবার দুর্বল হয়ে পড়ে তো সব শেষ। মা মেয়ে কাউকে আর ধরে রাখা যাবে না। এখনো অনেক কাজ বাকি। নানি মুখে বসতে হবে তারপর আবার সম্প্রদান। কিভাবে আটকে রাখবো নিজেকে। মামণির সামনে গেলেই তো চোখ দুটো ছলছল করে উঠছে।আমার হয়েছে যত জ্বালা কেন যে বাবা হতে গেলাম? বাবা হওয়া বোধহয় এমনই বেদনাদায়ক। না পারা যায় সইতে আবার না পারা যায় কইতে। আমি যদি অনুপমা হতে পারতাম কত না ভালো হতো। অনায়াসেই চোখের জলগুলোকে বইয়ে দিয়ে বুকটা হালকা করা যেত। কেমন যেন দম বন্ধ বন্ধ লাগছে। কি করে পারবো আমি সব করতে।  এমন সময় কানে বাজছে মামণির কন্ঠস্বর -- বাবা...ও বাবা ... বাবা ...  -- "না না দরজা খুলবো না আমি। কিছুতেই না... হতে হবে না তোর বিয়ে। যেতে হবে না কোথাও তোকে "....    -- "বাবা কি হলো তোমার? কি সব ভুল ভাল বকছো ? তাড়াতাড়ি ওঠো আমার দেরি ...

ছোটবেলা আর বড়োবেলা - রূপবালা সিংহ রায় // বাংলা কবিতা // নতুন বাংলা কবিতা ।

ছবি
ছোটবেলা আর বড়োবেলা রূপবালা সিংহ রায়  ছোটবেলা আর বড়ো বেলায়  ফারাক বড্ড বেশি ! যা তা কিছু যায় না করা যা ইচ্ছা তা খুশি... ইচ্ছে হলে যায় না বলা আয় বৃষ্টি ঝেঁপে , বইটা ফেলে ঠান্ডা বলে  যায় না ঢোকা লেপে। দায়িত্ব যে অনেক বড়ো  বড়ো কাঁধের সাথে , যখন তখন যা খুশি তাই  আসে না এই মাথে..... Chotobela ar Borobela by Rupbala Singha Roy // বাংলা কবিতা // নতুন বাংলা কবিতা // bengali poetry// New Bengali Poetry // Notun Bangla Kobita// Bangla Kobita ।

একটা বয়সের পর - রূপবালা সিংহ রায় // বাংলা মোটিভেশন // উক্তি // মোটিভেশন

একটা বয়সের পর  রূপবালা সিংহ রায়  একটা বয়সের পর আমরা বুঝতে পারি যে তর্ক করে কারো মতামত বদলানো যায় না। শুধু শুধু অশান্তি বাড়ে। তাই নিজের শান্তির জন্য অকারণ বিতর্ক থেকে সরে আসা শ্রেয়। একটা সময় পর আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আমাদের খুব কাছের মানুষজনও সবসময় আমাদের মতো করে ভাবে না বা আমার মতো করে আমাকে ভালোবাসতে পারে না—এটাই বাস্তব। আমাদের অনুভব, চিন্তা ও জীবনবোধ একান্তই আমাদের। অন্য কেউ তা বোঝার দায় নেয় না—এবং নিতেও চায় না। একটা সময় পর রাগ, অভিমান, আশা সব মুছে যায়।চাওয়া-পাওয়াগুলো শেষ হয়ে যায় । পড়ে থাকে কেবল নির্বিকারতা ও নিঃশব্দতা। তাই অযথা বেশি ভালো হওয়া, বেশি দেওয়া বা নিজের ভালোবাসা প্রমাণ করে কিছু অর্জন করার চেষ্টা বৃথা। যতটুকু প্রয়োজন ততটুকুই যথেষ্ট। আমি আমার মনের দিক থেকে স্বচ্ছ সেটাই যথেষ্ট, অন্যের কাছে তা প্রমাণ করার কোনো দরকার নেই। একটা বয়সের পর একাকীত্ব যেমন আমাদের জড়িয়ে ধরে তেমনি আমরা একা থাকতে থাকতে নিজের সাথেই সখ্যতা পাতিয়ে নিজে নিজে ভালো থাকতে শিখি, ভালো থাকার উপায় খুঁজতে শিখি। নিজেকে নিজের মতো করে ভালোবাসতে শিখি ...

স্বাধীনতার স্রোত - রূপবালা সিংহ রায় // স্বাধীনতার কবিতা// Independence Day Poetry.

স্বাধীনতার স্রোত রূপবালা সিংহ রায়  স্বাধীনতা খুঁজে ফেরে                   স্বাধীনতা রে,  স্বাধীনতা চাই যে                  সব ঘরে ঘরে । স্বাধীনতা স্বাধীনতা                  কোথায় তুমি আজ , খুঁজে ফিরি তোমারে যে                  ফেলে সব কাজ । ঘরে বাইরে পথের মাঝে                  স্বাধীনতা চায় যে নারী , কলেজ পড়া কিশোরটাও                   তোমার লাগি দেয় যে পাড়ি । ছোট্ট শিশু বঞ্চিত সে                  খেলা ,পড়া ,খাওয়ার থেকে  ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকে                  খোলা আকাশ-পাখি দেখে । পুরুষ সেও খুঁজে ফেরে                  তোমায় যে সে দিকে দিকে ! কঠিন হওয়া...

বাঁচার মতো বাঁচা - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

বাঁচার মতো বাঁচা  রূপবালা সিংহ রায়  মন ভালো করা নতুন বাংলা গল্প ,মন ভালো করা গল্প ,বাংলা গল্প ,mon valo kora bangla golpo ,romantic bangla golpo ,new bengali story ,মন ভালো করা সেরা বাংলা গল্প ,new bengali stories,সেরা গল্প ,popular bangla story ,bengali story and poetry   -- "ম্যাম গতকাল এক্সিবিশনে আপনার যে ছবিটা প্রথম হয়েছে সেটা অনেকেই কিনতে চাইছে। আপনি কি ছবিটা বিক্রি করবেন"?   শুভঙ্কর নামক সহকারী ছেলেটির মুখে কথাটা শুনে চলে যেতে যেতে একটু থমকে দাঁড়ালো সোমা। কিছুক্ষণ চুপ থাকার পর বলল - "কিন্তু, আমি তো ওটা আমার কাছে রাখবো বলে ভাবছি। আচ্ছা দাঁড়াও, আমায় একটু ভাবতে দাও। আর শোনো কে কত দিতে চাইছে সবার থেকে জেনে রাখো। ভালো দাম পেলে বেকার বেকার নিজের কাছে কেনই বা রাখবো। তাছাড়া এই মুহূর্তে টাকার দরকার আছে। মাস খানেকের মধ্যে ট্রেনিং সেন্টার টা খুলতে চাই। ও ভালো কথা ড্রইং ক্লাসের ব্যানার আর হ্যান্ডবিল গুলো কি হলো"? -- "চিন্তা করবেন না ম্যাম, ব্যানারগুলো আপনার কথা মতো নির্দিষ্ট স্থানে স্থানে টাঙানো হয়ে গেছে। আর হ্যান্ডবিল কিছুটা বিতরণ করা হয়েছে আর কিছুটা বাকি। ...

বঙ্গ আমার জননী আমার - দ্বিজেন্দ্রলাল রায় // Bongo Amar Janoni Amar by Dijendralal Roy

ছবি
বঙ্গ আমার !জননী আমার দ্বিজেন্দ্রলাল রায়  sadhinota diboser kobita // 15th august kobita //republic day poem // swadhinatar kobita // deshattokbodhok kobita // republic day bangla poem // 26 january bangla kobita // 15th august bangla kobita // বঙ্গ আমার জননী আমার দ্বিজেন্দ্রলাল রায় // bongo amar jononi amar // দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা আবৃত্তি // bongo amar janani amar kobita //chhotoder independence day kobita বঙ্গ আমার !জননী আমার!ধাত্রী আমার! আমার দেশ! কেন গো মা তোর শুষ্ক নয়ন,কেন গো মা তোর রুক্ষ কেশ? কেন গো মা তোর ধূলায় আসন,কেন গো মা তোর মলিন বেশ? ত্রিংশ কোটি সন্তান যারডাকে উচ্চে- 'আমার দেশ'। উদিল যেখানে বুদ্ধ আত্মামুক্ত করিতে মোক্ষ-দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎভক্তি প্রণত চরণে যাঁর; অশোক যাঁহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ, তুই কিনা মা গো তাঁদের জননী,তুই কিনা মা গো তাদের দেশ! একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব-পোত ভ্রমিল ভারত সাগরময়; সন্তান যার ত্বিব্বত-চিন জাপানে গঠিল উপনিবেশ  তার কি না ধুলায় আসন, তার কি না এই ছিন্ন বেশ! উদিল যেখানে মুরজ ...

উড়ছে আকাশে জয়ের ধ্বজা - রূপবালা সিংহ রায়

ছবি
  উড়ছে আকাশে জয়ের ধ্বজা  রূপবালা সিংহ রায় Uthche Akashe Joyer Dhwaja by Rupbala Singha Roy// Independence day poem// Sadhinotar Kobita. উড়ছে আকাশে জয়ের ধ্বজা  আনাচে কানাচে তারই লেশ, সে আমারই জন্মভূমি  সে আমারই স্বাধীন দেশ।  দুচোখ ভরে তোমায় দেখে  দেখি যেন বিশ্ব ভুবন, সবকিছুকে যায় যে দেখা  দেখলে তোমার ও দু-চরণ। আজও কাঁটা দেয় শরীরের রোম  শুনলে তোমার জয়ের গাঁথা! তোমার বুকেতে জন্ম নিয়ে  উঁচু করলো যারা ও মাথা। বীর-সেনানী সাহসী-মহান  সন্তানের মা তুই ধন্য দেশ, উড়ছে আকাশে জয়ের ধ্বজা  আনাচে কানাচে তারা লেশ....  #independenceday2025 #sadhinotarkobita #sadhinotadiboserkobita #independencedaypoem #IndependenceDayPoetry #স্বাধীনতাদিবসেরকবিতা #banglaquotes #banglapoem  #bengaliquotes #bengalipoetry #kobitapoem #banglacalligraphy #bengaliwriters সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy