আর্জি - রূপবালা সিংহ রায় // Arji by Rupbala Singha Roy //পুজোর কবিতা// দুর্গা পূজার কবিতা।
আর্জি রূপবালা সিংহ রায় শোন নারে মা আর্জি আমার জানাই তোর ওই দুচরণে, একটু খানি 'বল দিয়ে যা ধরার সকল মেয়ের মনে। শক্তি দে মা শক্তিময়ী তোরই মত বাহুর মাঝে, তাই দেখে অসুরগুলো পালায় যেন ভয়ে লাজে। চোখ না তুলে দাঁড়াতে পারে পড়ুক তাতে ধুলো বালি, পঙ্গু হয়ে থাকুক পড়ে লাগুক মুখে চুন আর কালি। বল দেখি মা তারা কি হয় এমনি এমনি ছাড়ার যোগ্য? মেয়ে মানুষ যাদের কাছে 'মানবী নয় কেবল ভোগ্য! আর নারে মা, চুপটি করে মূর্তি হয়ে দাঁড়িয়ে দেখ! এবার ওই অসরগুলো সত্যি সত্যি শাস্তি পাক....