বর্ষা মানে - রূপবালা সিংহ রায় // বর্ষার কবিতা // বৃষ্টির কবিতা।

 বর্ষা মানে 

রূপবালা সিংহ রায় 


সকাল সকাল মেঘের কোণে জল জমেছে 

জল জমেছে মনের কোণে দুচোখ ছেয়ে,

বারিধারার মতো করে দুফোঁটা জল

বাঁধন ছিঁড়ে পড়েছে ঝরে দুগাল বেয়ে ।

বৃষ্টি ভেজা পাখিটা ওই একলা বসে

হাতড়ে মরে মন পাখিরে মনে মনে ....

যার ছিল থাকার কথা তারই পাশে 

সে কিনা আজ উড়ে গেছে সুদূর বনে!

বর্ষা মানে শুধু তো নয় সবই ভালো 

তারই মাঝে একটুখানি খুনসুটি 

আর, একটুখানি দারুন কালো

বর্ষা মানেও মন কেমনের কান্নাকাটি ....



poem in bengali, bangla kobita, bangla kobita lyrics, famous bengali poem,famous bengali poetry, বাংলা কবিতা আবৃত্তি, bangla kobita abritti, bengali poetry lines, borshar kobita bristir kobita, borshar kobita abritti,





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।