আয় নারে মা মর্ত্যে এবার - রূপবালা সিংহ রায় // পুজোর কবিতা // দূর্গা পূজার।
আয় নারে মা মর্ত্যে এবার রূপবালা সিংহ রায় আয় নারে মা মর্ত্যে এবার ত্রিনয়ন তোর খোলা রেখে... হচ্ছে সারা ওরা সবাই মা মা বলে কেবল ডেকে । দুঃখ ঘোচা দয়াময়ী মেটারে তুই পেটের জ্বালা, মানুষরূপী অসুর গুলোর মুন্ডু কেটে পর না মালা। আয় নারে মা মর্ত্যে এবার রণ-রঙ্গিনীর রূপটি সেজে.... দশ হাতের অস্ত্রগুলি রণ-ঝংকারে উঠুক বেজে। ন্যায়ের দন্ড হাতে তুলে সাজা দে না অপরাধের, মোছা চক্ষু মাতৃস্নেহে অশ্রুসিক্ত নয়ন যাদের। আয় নারে মা মর্ত্যে এবার তোর সাত্ত্বিকি রূপটি নিয়ে.... শুদ্ধতা আর সততাকে সবার মাঝে যা না দিয়ে। শুদ্ধচিত্তে মানুষগুলো সৎ হোক তোকেই ধরে, মরছে মানুষ নিত্যদিনই ওই মানুষের প্যাঁচে পড়ে। আয়নারে মা মর্ত্যে এবার শক্তি রূপে সাহস রূপে ... জানিস তো মা তোর অংশরাই পড়ছে কেবল অন্ধ কূপে। বাঁচা তাদের ও মা জয়া সস্মানে এই জগতে, তোরই মতো হোক বিজয়ী সকলখানে সকল পথে। আয় নারে মা মর্ত্যে এবার স্নেহময়ী উমা হয়ে.... জ্বরা ব্যাধি রোগ তাপ সব তোর সাথে মা যা না নিয়ে। জীবনটা নয় স...