হঠাৎ করে বৃষ্টি এলে - রূপবালা সিংহ রায় // বৃষ্টির কবিতা // বাংলা কবিতা// Bristir Kobita ।
হঠাৎ করে বৃষ্টি এলে রূপবালা সিংহ রায় তপ্ত বুকে হঠাৎ করে বৃষ্টি এলে, ভালোই লাগে... ঘনধারা পাগল করা দস্যি মেয়ে হঠাৎ করে দৌড়ায় সে মেঘের সাথে পায়ে পায়ে পাল্লা দিয়ে আসে ধেয়ে। অভিমানী অশ্রু ধারা বইতে থাকে তারই মাঝে হুংকারে সে গর্জে ওঠে গাছপালারা দুলতে থাকে ভীষণ দোলায় ... ঝড়ের সাথে সাথে যেন তারাও ছোটে । ভয় পেয়ে যায় সূর্যটাও একটুখানি কেমন যেন তারই পিছে লুকিয়ে পড়ে! আড়াল থেকে দেখতে থাকে সকল কিছু বাইরে থাকা মানুষ কেমন ফিরছে ঘরে। কেউবা আবার একটু খানি জলের ধারায় হাতের সাথে হৃদয় খানা নিচ্ছে ধুয়ে স্থির হয়ে আর একজনা ফেলছে শ্বাস মনটা কেমন যাচ্ছে পুড়ে, কালো হয়ে। এরই মাঝে দামাল ছেলে দৌড়ে এসে কাদা জলে গা মিশিয়ে খেলা করে পাগলি মেয়ে দুহাত তুলে নাচতে থাকে বাঁচতে যে চায় এই জগতে প্রাণটি ভরে...