ফেরত - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // জামাইষষ্ঠীর গল্প // জামাইষষ্ঠী।
ফেরত রূপবালা সিংহ রায় সকাল থেকেই দত্ত বাড়িতে শুরু হয়ে গেছে রান্না বান্নার ধুম। কি নেই মেনুতে! ডাল, পাঁচ রকমের ভাজা, মাছ, মাংস, ইলিশের পাতুরি, চাটনি, পাঁপড়,পায়েস, আরো কত কি! রান্না করতে করতে খুব রাগ হচ্ছে শেফালির। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে বুড়ো বুড়ির! তা না হলে এত রান্না কিসের জন্য? আর কেইবা খাবে এতকিছু? আর হবেই না বা কেন? অত বড় বিয়ের যোগ্য মেয়ে যখন আত্মহত্যা করে তখন কোন মা বাবারই বা মাথার ঠিক থাকে! মনু মাসির কাছ থেকে কথাটা শুনে তো প্রথমে বিশ্বাসই করে উঠতে পারেনি শেফালি। এ বাড়িতে আগে মনু মাসিই রান্নার কাজটা করত। মনু মাসি শেফালির গ্রামেই থাকে। এ বাড়ির মেয়েটা অপঘাতে মরার পর কেমন যেন ভয় ভয় করত মনু মাসির। বয়স হয়েছে তো তাই আর অত সাহসে কুলায় না। তার ওপর নিজের চোখে যখন তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেছে তখন তো যে কেউই ভয় পাবে। তাই সে কাজটা দিয়ে দেয় শেফালীকে। শেফালিরও সুবিধা হয় দুটো মানুষের রান্না আর কতটুকু। তার ওপর একজন সুগারের রোগী তো অন্য জন জন প্রেসারের। এই খায়না ঐ খায় না, তাই রান্নার ঝক্যিটাও কম। সেই জন্য সেদিন কথা দিয়ে এসেছিল অন্য বাড়িটাতে তাড়াতাড়ি যাবে। ত...