বঙ্গ আমার জননী আমার - দ্বিজেন্দ্রলাল রায় // Bongo Amar Janoni Amar by Dijendralal Roy

বঙ্গ আমার !জননী আমার

দ্বিজেন্দ্রলাল রায় 


sadhinota diboser kobita // 15th august kobita //republic day poem // swadhinatar kobita // deshattokbodhok kobita // republic day bangla poem // 26 january bangla kobita // 15th august bangla kobita // বঙ্গ আমার জননী আমার দ্বিজেন্দ্রলাল রায় // bongo amar jononi amar // দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা আবৃত্তি // bongo amar janani amar kobita //chhotoder independence day kobita


বঙ্গ আমার !জননী আমার!ধাত্রী আমার! আমার দেশ!

কেন গো মা তোর শুষ্ক নয়ন,কেন গো মা তোর রুক্ষ কেশ?

কেন গো মা তোর ধূলায় আসন,কেন গো মা তোর মলিন বেশ?

ত্রিংশ কোটি সন্তান যারডাকে উচ্চে- 'আমার দেশ'।

উদিল যেখানে বুদ্ধ আত্মামুক্ত করিতে মোক্ষ-দ্বার,

আজিও জুড়িয়া অর্ধ জগৎভক্তি প্রণত চরণে যাঁর;

অশোক যাঁহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ,

তুই কিনা মা গো তাঁদের জননী,তুই কিনা মা গো তাদের দেশ!

একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয়,

একদা যাহার অর্ণব-পোত ভ্রমিল ভারত সাগরময়;

সন্তান যার ত্বিব্বত-চিন জাপানে গঠিল উপনিবেশ 

তার কি না ধুলায় আসন, তার কি না এই ছিন্ন বেশ!

উদিল যেখানে মুরজ মন্ত্র নিমাই কন্ঠে মধুর তান,

ন্যায়ের বিধান দিল রঘুমনি,চন্ডীদাস ও গাইল গান।

যুদ্ধ করিল প্রতাপাদিত্য,তুই তো মা সেই ধন্য দেশ!

ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্ত লেশ।

যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর,

কেটে যাবে মেঘ, নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর,

আমরা ঘুচাব মা তোর দৈন; মানুষ আমরা; নহি তো মেষ!

দেবী আমার! সাধনা আমার!স্বর্গ আমার!আমার দেশ!

কিসের দুঃখ,না কিসের দৈন, কিসের লজ্জা কিসের ক্লেশ।

ত্রিংশ কোটি মিলিত কন্ঠে ডাকে যখন -'আমার দেশ'।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।