পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বছর শেষের হিসাব - রূপবালা সিংহ রায় // Bangla Golpo // Bengali Story .

বছর শেষের হিসাব  রূপবালা সিংহ রায়  Bochor Seser Hishab written by Rupbala Singha Roy // Bangla Golpo // Bengali Story // New Bengali Story // Notun Bangla Golpo  জানিস তো বাবু আজকের দিনে হিসাবের খাতাটা নিয়ে একটু বসতে হয়। গোটা বছরটা জুড়ে কি করলি, কি না করলি তার হিসাব করতে হয় -- বলতে বলতে কমলালেবু ছড়াচ্ছে অনসূয়া। ক্লাস এইটের টুবাই মায়ের কথাটা শোনার পর বলেছিল-- মা তুমি হিসাব করেছ কোনো দিন? এই যে বিয়ে হয়ে এবাড়িতে এসেছ এত বছর হয়ে গেল কখনো কোনো বছরের শেষ থার্টি ফার্স্টে কি উঁকি মেরে দেখেছ তোমার বছরখানা কেমন কাটল? তুমি কি করলে আর তার প্রতিদানে কি পেলে? সবাই তোমার থেকে কেবল নিয়েই গেল ! এর টিফিন, ওর ভালোলাগার পদ, তার জামা কাপড় আয়রন হল কিনা সব হিসাব তোমায় রাখতে হয়! সংসারে কার কখন কি প্রয়োজন সব হিসাব রাখো তুমি, নিজের প্রয়োজনের হিসাব রেখেছ কোনোদিন? সারাজীবন শুধু নিজেকে বিলিয়ে গেলে! এবার তো অন্তত নিজের হিসাবের খাতাটা নিয়ে বসো.... ছেলের কথা শুনে সত্যি সত্যি সেদিন অনসূয়া বসেছিল হিসাবের খাতাটা নিয়ে। কত স্বপ্ন ছিল তার দুচোখে। একজন শিক্ষিকা হবার, ঠিক ওদের স্কুলের ভূগোলের দি...

স্যান্টার উপহার - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

ছবি
  স্যান্টার উপহার  রূপবালা সিংহ রায়  Santar Upohar written by Rupbala Singha Roy // Bengali Story //  Bangla Golpo // New Bengali Story // Borodiner Golpo. ঘুম ঘুম চোখ নিয়ে পাশ ফিরতে গিয়ে চমকে ওঠে আরতি দেবী। তাহলে কি সত্যিই আছে স্যান্টাক্লজ। আর যদি নাই থাকবে তবে রঙিন কাগজে মোড়া বক্সটা এখানে এলো কিভাবে! দেখব খুলে? না না থাক, সকালে সবাই উঠলে সবার সামনে খুলবো। উফ! কি মজাটাইনা হচ্ছে। তিতলি দিদিভাইকে দেখাবো সান্টা আমাকেও উপহার দিয়েছে। আরো মজা হচ্ছে এই ভেবে যে তার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। কত দিনের পুরনো শখ তার। ধুর! আর যেন ঘুমই আসছে না। এপাশ-ওপাশ করতে করতে পুবের কোণে আলো ফুটে উঠেছে। প্রত্যেক দিনের মত উঠে ঠাকুর প্রণাম করে গেল রান্নাঘরে। গত একমাস ধরে এটাই তার রুটিন। এর আগে সে যখন গ্রামের বাড়ি থাকতো তার স্বামীর সঙ্গে তখন সকাল-সকাল স্নান পুজো সেরে তবেই ঢুকতো রান্নাঘরে কিন্তু এখন সে থাকে ছেলের সাথে। ছেলের কড়া নির্দেশ অত ভোর ভোর স্নান করা যাবে না। আর বলবেই না বা কেন, নিউমোনিয়া ধরে নিল যে। বয়সটাও যে বেড়েছে, তাই এখন আর অত ধকল নিতে পারে না। তারপর মাস দুইয়েক আগে বাবাকে স...

বড়দিনের কেক - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

  বড়দিনের কেক  রূপবালা সিংহ রায়  আজ ২৫ শে ডিসেম্বর। তাই রং বেরঙের আলো ছটায় সেজে উঠেছে শহর কলকাতা। চারিদিকে চোখে পড়ছে বড়দিনের সাজ সজ্জা , সান্টাক্লজ, ক্রিসমাস ট্রি, নানা রঙের বেলুন আরো কত্ত কি! আলোর ঝলকানিতে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। আনন্দে মেতেছে শহরবাসী, বাচ্চা থেকে বড় কেউই বাদ যাচ্ছে না। রাস্তা দিয়ে হেঁটে চলেছে জীবন্ত সান্টাও। জাতপাত, ধর্ম ভুলে ধনী-গরীব নির্বিশেষে নিজেদের সাধ্যমত মেতে উঠেছে সবাই বড়দিনের উৎসবে। সল্টলেকের একটা নামকরা আবাসনে থাকে রিম্পি। পরিবার বলতে আছে মা-বাবা আর তার দিদিয়া তিয়াসা। দুই বোনের মধ্যে আকাশ মাতাল পার্থক্য। রিম্পি এখনকার সঙ্গে তাল মিলিয়ে হাই স্ট্যাটাস সম্পন্ন জীবন যাপন করে। মাঝেমধ্যে ড্রিঙ্কস করে, সিগারেট খায়, বন্ধুদের সঙ্গে লংড্রাইভে যায়, লেট নাইট পার্টি করে। অপর দিকে তিয়াসা আবার অন্যরকম। সে ব্যস্ত তার পড়াশুনো নিয়ে,ক্যারিয়ার নিয়ে। দুই বোনের মধ্যে স্বভাবের মিল না থাকলেও বড়দিনের দিন এলে দুই বোনের কাউকেও ঘরে পাওয়া যায় না। দুজনই সকাল সকাল বেরিয়ে পড়ে নিজের নিজের গাড়ি নিয়ে। ফেরে শেষ রাতে। বাবা মা ও ব্যস্ত থাকে নিজেদের পার্টি ...

বড়দিনের কেক - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

  বড়দিনের কেক  রূপবালা সিংহ রায়  Borodiner Kek written by Rupbala Singha Roy // Bangla Golpo // Bengali Story // New Bengali Story. এ ডাক্তার সে ডাক্তার দেখিয়েও কিছুতেই কিছু হচ্ছে না । অবশেষে কলকাতার মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে এলেন বছর সত্তরের শ্যামচরণ বাবু তার স্ত্রী রোহিণী দেবীকে । বেশ কয়েক মাস ধরে মাথা ব্যাথা হচ্ছে তাঁর । অভাবের সংসার তাঁদের । বাড়ি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে । কলকাতা মানে অনেকটাই পথ । তাই চেষ্টা করছিলেন গ্রামের ডাক্তারকে দিয়ে যদি ঠিক হয় । কিন্তু না কিছুতেই যেন কিছু হচ্ছিল না । তারওপর একমাত্র ছেলে সেও থাকে আন্দামান । ওখানে সে রাজমিস্ত্রি কাজ করে। ওখান থেকে পাঠানো টাকাতে চলে সংসার । সংসারে আছে শ্যামচরণ বাবু , তাঁর স্ত্রী , তিন নাতি-নাতনী ও বৌমা । জমিজমা বলতে তেমন কিছুই নেই ভিটেবাড়িটুকু ছাড়া । তিনিও বয়সকালে এখানে ওখানে দিনমজুরের কাজ করে চালিয়েছেন সংসারটা । এখন সেই দায়িত্ব গিয়ে পড়েছে ছেলের কাঁধে। সবই ঠিক ছিল কিন্তু তার মাঝে ব্যাঘাত ঘটালো রোহিনী দেবীর শরীরটা । অবশেষে জেলা হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা বুঝতে পারেন উনার মাথায় টিউমার আছ...

বড়দিনের কেক - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

বড়দিনের কেক  রূপবালা সিংহ রায়  Borodiner Kek written by Rupbala Singha Roy // Bangla Golpo // Bengali Story // New Bengali Story.  "বাবু , আমারে একটা কেক দেন না ! বাবু , আমারে একটা কেক দেন না" - বলে ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছে ছয় বছরের ফেলি । তার কোলে আবার রয়েছে পাঁচ মাসের ছোট্ট ভাই । তার সামনে এতটাই ভিড় যে তাদের পেরিয়ে সে আগে যেতেই পারছে না । আবার তার কাছ পর্যন্ত আসার আগেই কেক-ট্রফিগুলো শেষ হয়ে যাচ্ছে । এই নিয়ে দু-দুবার সে কিছুই পেল না। অগত্যা আবার গিয়ে বসল নিজের জায়গায় । কলকাতার রাজপথের এক কোণে বাস ওদের । ওদের মতো অনেক মানুষ থাকে পথের পাশে অলিতে গলিতে । বড়দিনের উৎসবে যখন মগ্ন আমজনতা তখন ওরা রওনা দিয়েছে পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে ...। পথের পাশে দাঁড়িয়ে আসা-যাওয়া মানুষগুলোর সামনে হাত পাতার জন্য । কিছু যদি মেলে তা দিয়ে দিন কয়েক চলে যাবে । পার্কস্ট্রিট থেকে একটু দূরে ঠনঠনিয়া কালী বাড়ির সামনে একটা জায়গায় ছোট্ট মেয়ে ফেলির ভরসায় তার থেকে ছোট দুই ভাই-বোনকে রেখে মা-বাবা গেছে পার্ক স্ট্রিটের কাছে একটা বড় গির্জায় ।   মন্দিরে যাঁরা পুজো দিতে আসছেন তাঁ...

পিঠে - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

  পিঠে  রূপবালা সিংহ রায়   Pithe written by Rupbala Singha Roy // Bengali Story // Bangla Golpo // New Bengali Story // Notun Bangla Golpo. --না এটা আমার  --একদম না! ওটা আমার ছিল। তুই তো আগে একটা খেলি.... --খেয়েছি বেশ করেছি। এটাও খাব। -- না... দে বলছি। খাবি না... খাবি না.. ওটা। ওটা কিন্তু আমার।  দুই ভাই বোন কে হাতাহাতি করতে দেখে বিছানা করা বাদ দিয়ে দৌড়ে আসে কিঙ্কিনী। এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে না আর পারা যায় না। আজকাল বড্ড ঝগড়ুটে হয়ে যাচ্ছে। বড় যত হচ্ছে ততই যেন ওদের ঝগড়া বেড়েই চলেছে! কই ছোটবেলাতে তো এমনটা ছিল না! যে জিনিসটা একটা থাকবে সেটা নিয়েই ওদের ঝামেলা শুরু। আজকাল আর ভালো লাগে না তার। যতক্ষণ স্কুলে থাকে আর ঘুমায় ততক্ষণ যেন শান্তি। -- রাত দুপুর হতে চলল সারাদিনের পরিশ্রমের পর কোথায় গিয়ে একটু শোব তা নয়! কি হয়েছেটা কি বলতো তোদের? বলেছি না এত জোরে জোরে ঝগড়া করবি না, লোকে শুনে কি বলে?  -- যা বলে বলুক... মেয়ের মুখে কথাটা শুনে মাথাটা আরো গরম হয়ে যায় তার। ওদিকে ছেলেটা মাকে দেখে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আর নালিশ করছে..  --দেখো না মা আমার প...