পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হারানো বসন্ত - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // বাংলা রোমান্টিক গল্প।

ছবি
হারানো বসন্ত  রূপবালা সিংহ রায়  Harano Basanti written by Rupbala Singha Roy// Bangla Golpo// Bengali Story // Romantic Story ।  বিকেলের শেষ আলোটা তখন ধীরে ধীরে নেমে আসছে। শীতের রেশ কেটে গিয়ে হালকা বসন্তের হাওয়া শহরের গায়ে নরম একটা ছোঁয়া দিয়ে যাচ্ছে। কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের দোকানগুলোর সামনে ভিড় কমে এসেছে। অর্ক একটা বই হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু পড়ছিল না—চোখ ছিল অন্য কোথাও, বহু বছর আগের এক সময়ে। পুরনো স্মৃতি এক এক করে ভেসে উঠছে মনের কোঠর থেকে। আজ ভীষণ ইচ্ছা করছে একজনের সঙ্গে দেখা করতে। বহু বছর পর তার খোঁজ নিতে। সেই জন্যই বোধহয় সে এসে হাজির কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের গলিতে। যদি দেখা হয়! যদি সে আসে!  গত এক মাস ধরে চলছে তার এই কলেজ স্ট্রিটে আনাগোনা। মনে কেবল একটাই আশা, একবার দেখা হোক ওর সাথে। বেশি কিছু নয় একটু চোখের দেখা। কিন্তু সেই আশারা তার আসার কথাটা বোধ হয় মসৃণ করতে পারেনি তাই হয়তো তারা দেখা পাচ্ছে না সে। এই ভেবে বইয়ের দোকান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ পিছন থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ—“অর্ক?” শব্দটা যেন বুকের ভেতর কোথাও ...

জন্মদিনের পায়েস - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প।

জন্মদিনের পায়েস  রূপবালা সিংহ রায়   সবাই ব্যস্ত যে যার কাজে । কারোরই ফুরসৎ নেই । ছেলে তৈরি হচ্ছে অফিস যাবে । বৌমা ব্যস্ত নাতি নাতনি দুটোকে নিয়ে । তাদের স্কুলে পাঠাতে হবে । তার উপর ঘরের কাজ-রান্নাবান্না । সকাল সকাল প্রতিটা বাড়িতে যেমনটা হয় আর কি ! কারোরই নজর গেল না নিশিকান্ত বাবুর দিকে । যে মানুষটা কাক ভোরে বার হয়ে যান হাঁটতে , তিনি কেন আজ বাড়িতে রয়েছেন ?কেউ জানতেই চাইলো না ! নিশিকান্ত বাবু নিজেকে বোঝালেন সবাই ব্যস্ত , তাড়াহুড়ো করছে তাই হয়তো কারোর মনে নেই । ছেলে বেরিয়ে গেল অফিসে । বৌমা বাচ্চাদের নিয়ে গেল স্কুলে । নিশিকান্ত বাবু খবরের কাগজখানা নিয়ে গিয়ে বসলেন বাইরের বারান্দায় । খানিক বাদে বৌমাকে বাড়ি ফিরতে দেখে গলা খাঁকরে আওয়াজ দিতে লাগলেন নিশিকান্ত বাবু । বৌমাকে কাছে আসতে দেখে বেশ উৎসাহে আনন্দে মুখে ফুটে উঠলো একগাল হাসি । বৌমা তাঁর কাছে এসে জিজ্ঞাসা করল -"বাবা জল খাবার খেয়েছেন" ? উনি মাথা নেড়ে "না" উত্তর দিলেন । "এত বেলা হতে চলল , এখনো খাননি ! খাবার তো টেবিলে রেখে গিয়েছিলাম । বলে গেলাম খেতে তবুও না খেয়ে বসে আছেন !  সুগারের পেসেন্ট শরীর খারা...