পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নববর্ষের কবিতা//নতুন বছরের কবিতা//বছর শেষের কবিতা//Bengali New Year Poetry//Bangla Kobita//subho Nabobarsha।

বিদায় - রূপবালা সিংহ রায় বেলা শেষে লিখছি বেলা শুরুর গল্প.... গল্পটা একটু অন্যরকমও তো হতে পারতো, বলো পারত না ? তাকিয়ে আছো যে! কিছু তো অন্তত বলো? মুখে না বলতে চাও চোখের ভাষায় বুঝিয়ে দাও। সেটাও যদি না পারো , আলতো করে ছুঁয়ে দিয়ে যাও আমার হাত দুটো। ভয় পেয়ো না, জড়িয়ে ধরতে বলবো না। সে ভুল করবো আমি না কিছুতেই.... আমার এই শুষ্ক-কাঠফাঁটা-হাঁসফাঁস-অসহনীয় শরীরকে, ছুঁতে বলবো না তোমায়। কারণ তুমি একবার ছুঁয়ে দিলে, আর এগোতে পারবো না সামনে। বারবার তোমার কথাই মনে পড়বে আর, আমার পা'দুটো থেমে যাবে। থেকে যেতে চাইবে তোমার সাথে। তুমিও খুশি মনে বিদায় নিতে পারবে না যে... যতই তুমি আমায় ভালো না বাসো, যতই সাথে না থাকতে চাও.... তুমি তো আর অমানবিক নও! তোমার একটা সুন্দর হৃদয় আছে, আর সে জানে ভেদাভেদ না করে সবাইকে ভালোবাসতে। তুমি তো আর আমার মতো নও যে সুন্দরকে অসুন্দর আর সবুজকে পুড়িয়ে পুড়িয়ে কালো করে তুলবে। তুমি প্রেমের গান গাইতে জানো, তাইতো তোমার ছোঁয়া পেয়ে কোকিলের মতো কালো কুচকুচে পাখিটার কন্ঠ থেকে বেরিয়ে আসে মুধুর স্বর। আর দেরি করো না চলে যাও মায়া ...

Bangla Kobita//Bengali Poetry//Bangla Quotes//Bengali Motivational quotes//Motivation//বাংলা কবিতা।

ছবি
কালকে রাতের আঁধার দেখে গিয়েছিলাম ভুলে, একটু পরেই সূর্যটা ঠিক চাইবে মুখ তুলে। এই কথাটা থাকে না মনে দুঃখ যখন আসে, সুখ-দুঃখ ভালো-মন্দ পালা করেই আসে।