স্বাধীনতার স্রোত - রূপবালা সিংহ রায় // স্বাধীনতার কবিতা// Independence Day Poetry.
স্বাধীনতার স্রোত
রূপবালা সিংহ রায়
স্বাধীনতা খুঁজে ফেরে
স্বাধীনতা রে,
স্বাধীনতা চাই যে
সব ঘরে ঘরে ।
স্বাধীনতা স্বাধীনতা
কোথায় তুমি আজ ,
খুঁজে ফিরি তোমারে যে
ফেলে সব কাজ ।
ঘরে বাইরে পথের মাঝে
স্বাধীনতা চায় যে নারী ,
কলেজ পড়া কিশোরটাও
তোমার লাগি দেয় যে পাড়ি ।
ছোট্ট শিশু বঞ্চিত সে
খেলা ,পড়া ,খাওয়ার থেকে
ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকে
খোলা আকাশ-পাখি দেখে ।
পুরুষ সেও খুঁজে ফেরে
তোমায় যে সে দিকে দিকে !
কঠিন হওয়ার যুদ্ধে নেমে
হাসিটাও হচ্ছে ফিঁকে ।
বয়স্ক মা , বাবাকে নিয়ে
দিন যে কাটায় মনের দুঃখে ,
ভেবেছিল সন্তানেরা
রাখবে তাঁদের পরম সুখে ।
কোথাও গিয়ে সবাই যেন
হাতড়ে বেড়াই তোমায় খালি ,
চাইছো যারা স্বাধীন হতে
তাদের আমি একটু বলি ....
এ জীবনে পূর্ণ স্বাধীন
পারে না কেউ মোটেই হতে ,
মনটাকে তাই দাও ভাসিয়ে
সময়ের এই অসীম স্রোতে ।
স্বাধীনতা একফালি রোদ
কালো আকাশ ফুঁড়ে ,
এক চিলতে হাসির ঝিলিক
গোমরা মুখটা জুড়ে ।
হাসি থাকুক স্বাধীন হয়ে
স্বাধীন মনের মাঝে ,
সরল-জটিল , সহজ-কঠিন
সকল সকাল-সাঁঝে ।
bangla kobita,বাংলা কবিতা,স্বাধীনতা দিবসের কবিতা,sadhinotar kobita,republic day bangla poem,26 january bangla kobita,15th august bangla kobita,স্বাধীনতার কবিতা ,independence day poetry ,independence day poem for kids,independence day status,independence day poem,republic day,poetry on independence day,deshbhakti kavita,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন