প্রণাম তব চরণে - রূপবালা সিংহ রায় // স্বাধীনতার কবিতা // দেশাত্মবোধক কবিতা // 15 August Kobita
প্রণাম তব চরণে
রূপবালা সিংহ রায়
প্রণাম জানাই মম জন্মভূমি
ঠেকাই মাথা তব চরণে,
তোমার লাগি বীর শহীদগণেরে
রাখিব মোরা স্বরণে ।
আপনার লাগি বাঁচে নাই যাঁরা
দিয়াছেন প্রাণ হাসিয়া,
স্বাধীনতার তরে ফাঁসি চড়িয়াছেন
সামনেতে যাঁরা আসিয়া।
ভারত মাতার সেবার লাগি
জীবন করিয়াছেন তুচ্ছ,
তাঁহাদের চরণে অর্পণ করি
শুভ্র পুষ্প একগুচ্ছ।
যাহাদের লাগি স্বাধীন মোরা আজ
উচ্চ মস্তক করিয়া
সম্মান জানাই তাহাদিগকে
চরণ দুখানি ধরিয়া...
15th august bangla kobita,স্বাধীনতার কবিতা ,independence day poetry ,independence day status,republic day,

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন