খুঁজে পাওয়া - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প।
আমার আজকের গল্পের নায়ক নায়িকা আদি আর মিতালী—ভালোবাসার বিয়ে তাদের। সবাইকে না জানিয়ে নয়, লড়াই করেই একসাথে হওয়া। দুই পরিবার প্রথমে মানতে চায়নি, তবুও সময়ের সাথে আর তাদের জেদের সাথে হার মেনে অবশেষে মেনে নিয়েছিল। তখন তাদের মনে হয়েছিল—এবার আর কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। কলেজেই প্রথম পরিচয় হয় তাদের, বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কত স্বপ্ন দেখেছিল তারা দুজন দুজনের কাঁধে মাথা রেখে —একসাথে একটা ছোট্ট সংসার, কাজের ফাঁকে এক কাপ চা, ছুটির দিনে ঘুরতে যাওয়া। সে স্বপ্ন কি করে বিফলে যেতে দিত তারা! বিয়ের প্রথম বছরটা যেন স্বপ্নের মতো কেটেছিল। ছোট্ট ফ্ল্যাট, বেশ সাজানো গোছানো! মিতালী মনের মত করে সাজিয়েছিল নিজের সংসারটাকে একটু একটু করে। ব্যালকনিতে ফুলের গাছ, রান্নাঘরের মসলার কৌটো , জানালার পর্দা , দেওয়ালে ফটো ফ্রেম আরো কত কিছু । সকালে একসাথে চা খাওয়া, রাতে একসাথে রান্নাকরা— তো কখনো কখনো একে অপরের অবস্থা বুঝে বলা - --"আজ তুমি রান্না করো না, আমি করছি --না, তুমি বসো, আমি করে দিচ্ছি" এই ছোট ছোট ভালোবাসাগুলোতেই ভরেছিল তাদের সংসার। কিন্তু সময় বদলাতে বেশি দেরি হয় না দুজনেরই ক...