উড়ছে আকাশে জয়ের ধ্বজা - রূপবালা সিংহ রায়
উড়ছে আকাশে জয়ের ধ্বজা
রূপবালা সিংহ রায়
Uthche Akashe Joyer Dhwaja by Rupbala Singha Roy// Independence day poem// Sadhinotar Kobita.
উড়ছে আকাশে জয়ের ধ্বজা
আনাচে কানাচে তারই লেশ,
সে আমারই জন্মভূমি
সে আমারই স্বাধীন দেশ।
দুচোখ ভরে তোমায় দেখে
দেখি যেন বিশ্ব ভুবন,
সবকিছুকে যায় যে দেখা
দেখলে তোমার ও দু-চরণ।
আজও কাঁটা দেয় শরীরের রোম
শুনলে তোমার জয়ের গাঁথা!
তোমার বুকেতে জন্ম নিয়ে
উঁচু করলো যারা ও মাথা।
বীর-সেনানী সাহসী-মহান
সন্তানের মা তুই ধন্য দেশ,
উড়ছে আকাশে জয়ের ধ্বজা
আনাচে কানাচে তারা লেশ....
#independenceday2025 #sadhinotarkobita #sadhinotadiboserkobita #independencedaypoem #IndependenceDayPoetry #স্বাধীনতাদিবসেরকবিতা #banglaquotes #banglapoem #bengaliquotes #bengalipoetry #kobitapoem #banglacalligraphy #bengaliwriters
সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন