স্বপ্ন - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।


স্বপ্ন 

রূপবালা সিংহ রায় 

 

Swapno by Rupbala Singha Roy // Bengali Story // New Bengali Story // Mon Valo Kora golpo // Bangla Golpo // Golpo 


অনেক কষ্ট করে নিজেকে ধরে রেখেছে সুনির্মল। না না এভাবে ভেঙে পড়লে হবে না। নিজেকে ধরে রাখতেই হবে। সে যদি একবার দুর্বল হয়ে পড়ে তো সব শেষ। মা মেয়ে কাউকে আর ধরে রাখা যাবে না। এখনো অনেক কাজ বাকি। নানি মুখে বসতে হবে তারপর আবার সম্প্রদান। কিভাবে আটকে রাখবো নিজেকে। মামণির সামনে গেলেই তো চোখ দুটো ছলছল করে উঠছে।আমার হয়েছে যত জ্বালা কেন যে বাবা হতে গেলাম? বাবা হওয়া বোধহয় এমনই বেদনাদায়ক। না পারা যায় সইতে আবার না পারা যায় কইতে। আমি যদি অনুপমা হতে পারতাম কত না ভালো হতো। অনায়াসেই চোখের জলগুলোকে বইয়ে দিয়ে বুকটা হালকা করা যেত। কেমন যেন দম বন্ধ বন্ধ লাগছে। কি করে পারবো আমি সব করতে। 


এমন সময় কানে বাজছে মামণির কন্ঠস্বর -- বাবা...ও বাবা ... বাবা ... 


-- "না না দরজা খুলবো না আমি। কিছুতেই না... হতে হবে না তোর বিয়ে। যেতে হবে না কোথাও তোকে "....

  

-- "বাবা কি হলো তোমার? কি সব ভুল ভাল বকছো ? তাড়াতাড়ি ওঠো আমার দেরি হয়ে যাচ্ছে তো । ওঠো বলছি"।


ঘুম থেকে ধড়ফড় করে লাফিয়ে ওঠে সুনির্মল। বুঝতে পারে পুরোটাই স্বপ্ন ছিল। এটা নির্ঘাত দেখেছে গতকাল তার স্ত্রী অনুপমার কথা শুনে। মেয়ে যাচ্ছে পুরী বেড়াতে বান্ধবীদের সঙ্গে। যেতে বারণ করে সুনির্মল। কিন্তু মেয়ে তার কথা শুনলে হয়। বলে -- "কি বাবা! আমি কি এখনো ছোট আছি? রীতিমতো এডাল্ট, চাকরি করি, বুদ্ধিমতী। নিজের খেয়াল নিজে রাখতে পারবো না আমি? আর তাছাড়া কলকাতা থেকে পুরী কতটুকু পথ তুমি তাই নিয়ে চিন্তা করছো। তুমি অত চিন্তা করো না তো আমার সঙ্গে ক্যারাটে গার্ল, ওমেন পুলিশ সব যাচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো আমি ওদের সঙ্গে সঙ্গে থাকবো"।


মেয়ে চলে যাওয়ার পর অনুপমা বলে --"মামণি না বুঝলে কি হবে আমি কিন্তু বুঝেছি চারদিন মেয়েকে দেখতে পাবে না বলে এত আপত্তি। এখন যদি এমন অবস্থা হয় তো মেয়ে বিয়ে দিলে কি হবে তোমার"।


-- কি হলো বাবা এখনো বসে বসে চিন্তা করছো? চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও ট্রেনে তুলে দিতে যাবে না? আমার দেরি হয়ে যাচ্ছে তো।


-- "হুঁ" বলে নিজেকে সামলে উঠে পড়ে সুনির্মল।


#স্বপ্ন

#রূপবালা_সিংহ_রায়...🖋️


 #bengali_story_telling #bengali_story_and_poetry #banglagolpo #bengalistory #golpo #newbengalistory


@ সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।