রবি আছেন ভুবন জুড়ে - রূপবালা সিংহ রায় // Robi Achen Bhubon Jure by Rupbala Singha Roy// বাইশে শ্রাবণের কবিতা // কবিগুরু প্রয়াণ দিবস কবিতা.
রবি আছেন ভুবন জুড়ে
রূপবালা সিংহ রায়
Robi Achen Bhubon Jure by Rupbala Singha Roy// বাইশে শ্রাবণের কবিতা // কবিগুরু প্রয়াণ দিবস কবিতা.
হারায়নি গো রবি কোথাও
যায়নি কোথাও চলে,
রবি কোথাও যায় কি বলো
কভু অস্তাচলে ?
থাকে সে গো সবার মাঝে
হোক না সেথা রাত,
ছাড়ে না সে বিশ্বটাকে
ধরেই থাকে হাত।
কেবল শুধু আড়ালে যায়
আলোখানি ছেড়ে,
আমরা ভাবি এখন বুঝি
আঁধার আসবে তেড়ে!
রবির মতো রবিও তেমন
হারায়নি কোনোখানে
রবি আছেন ভুবন জুড়ে
সৃষ্টির মাঝখানে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন