একটা বয়সের পর - রূপবালা সিংহ রায় // বাংলা মোটিভেশন // উক্তি // মোটিভেশন
একটা বয়সের পর
রূপবালা সিংহ রায়
একটা বয়সের পর আমরা বুঝতে পারি যে তর্ক করে কারো মতামত বদলানো যায় না। শুধু শুধু অশান্তি বাড়ে। তাই নিজের শান্তির জন্য অকারণ বিতর্ক থেকে সরে আসা শ্রেয়।
একটা সময় পর আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আমাদের খুব কাছের মানুষজনও সবসময় আমাদের মতো করে ভাবে না বা আমার মতো করে আমাকে ভালোবাসতে পারে না—এটাই বাস্তব। আমাদের অনুভব, চিন্তা ও জীবনবোধ একান্তই আমাদের। অন্য কেউ তা বোঝার দায় নেয় না—এবং নিতেও চায় না।
একটা সময় পর রাগ, অভিমান, আশা সব মুছে যায়।চাওয়া-পাওয়াগুলো শেষ হয়ে যায় । পড়ে থাকে কেবল নির্বিকারতা ও নিঃশব্দতা। তাই অযথা বেশি ভালো হওয়া, বেশি দেওয়া বা নিজের ভালোবাসা প্রমাণ করে কিছু অর্জন করার চেষ্টা বৃথা। যতটুকু প্রয়োজন ততটুকুই যথেষ্ট। আমি আমার মনের দিক থেকে স্বচ্ছ সেটাই যথেষ্ট, অন্যের কাছে তা প্রমাণ করার কোনো দরকার নেই।
একটা বয়সের পর একাকীত্ব যেমন আমাদের জড়িয়ে ধরে তেমনি আমরা একা থাকতে থাকতে নিজের সাথেই সখ্যতা পাতিয়ে নিজে নিজে ভালো থাকতে শিখি, ভালো থাকার উপায় খুঁজতে শিখি। নিজেকে নিজের মতো করে ভালোবাসতে শিখি
...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন