শাসন - রূপবালা সিংহ রায় // Shasan by Rupbala Singha Roy // Bengali Story // Bangla Golpo ।
শাসন রূপবালা সিংহ রায় আয় বলছি তো, মারবো না। এই দেখ লাঠি ফেলে দিয়েছি। চেয়ে দেখবি তো লাঠি নেই আমার হাতে। দাঁড়া বলছি! শোন বাবা, বেলা গড়িয়ে গেল স্নান খাওয়া করে নিবি চল-- দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনলো বছর সাতেকের ছোট্ট বিহান। কিন্তু সাহস হচ্ছে না মায়ের কাছে যাওয়ার। ওদিকে বিহানকে আসতে না দেখে তার মা যেই না তার দিকে পা বাড়াচ্ছে অমনি সে লাগাচ্ছে ছুট। এই করে করে প্রায় সারা গ্রাম ঘোরা হয়ে গেছে তাদের। এতক্ষণে মায়ের রাগও পড়ে গেছে কিন্তু বিহানের মনের আশঙ্কাটা এখনো কাটছে না। সে ভাবছে মায়ের কাছে গেলেই মা ধরে মারবে। আর তার মা ভাবছে ছেলেটাকে এই ভর দুপুরবেলা ফেলে বাড়ি চলে গেলে ও যদি ভয়ে অন্যদিকে চলে যায় কিংবা কেউ যদি ধরে নিয়ে যায়। ওদিকে মেয়েটা বাড়িতে একা। তারও তো স্নান খাওয়া হয়নি। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না! কি দরকার মিছি মিছি ঢিল মেরে কারোর মাথা ফাটিয়ে দেওয়ার। মানছি সে অন্যায় করেছে, সে তোদের খেলনা বাটি গুলো লাথি মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ প্রায় দিনই একই কাজ করে সে। তাই বলে তাকে মারতে যাবি? অবশেষে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছি...