স্বাধীন কি স্বাধীনতা - রূপবালা সিংহ রায়

 স্বাধীন কি স্বাধীনতা

রূপবালা সিংহ রায় ....✍🏻


পরেছি কি স্বাধীন হতে স্বাধীনতার মতো

পেয়েছে কি স্বাধীনতা স্বাধীন আছে যতো,

স্বাধীনতা, স্বাধীনতা চাই ঘরে ঘরে 

আজো দেখো স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে!

বাচ্চা শিশু পথের পরে পায় না খেতে দুবেলা 

যায় না সে স্কুলেতে পায় যে কেবল অবহেলা।

বন্ধ ঘরে নারী দেখ আছে কি তার স্বাধীনতা ?

মুখটি বুজে কাজ করে যাও হাতে নিয়ে খুন্তি হাতা!

এখনো যে কত মেয়ে পারে না সে স্কুলে যেতে 

মেরিট থাকতেও পড়া ছেড়ে বসতে যে হয় বিয়ের পিঁড়িতে!

পুরুষ মানুষ সেও কি স্বাধীন ভালো কি তার মন? ঘরেতে বৌ, অফিসে বস চায় সে যেতে চলে বন...

কিশোর ছেলে স্কুল ফেলে সংসারের হাল ধরে

পথে পথে সেও যে আজ ফেরি করে ফেরে।

রাতের বেলায় একলা নারী 'ধর্ষিত সে পথে 

প্রাণটুকুও পায়না ফেরত খুন হয় তাদের হাতে!

বৃদ্ধ-বৃদ্ধা বৃদ্ধাশ্রমে বন্দী পাখির মতো

এখন কেবল মনে পড়ে পুরানো স্মৃতি যতো।

ছোট্ট ছেলে বইয়ের ভিড়ে হতে হবে ডাক্তার

বাবা-মায়ের স্বপ্ন যে নয় যে মত তার!

বিষন্ন মন স্বাধীন হতে চায় যে বার বার

সেও পারে না স্বাধীন হতে পরাধীন আবার

সত্য কথা মিথ্যে যে হয় পরাধীনতার চাপে 

স্বাধীনতার ঘাড়ে চাপে পরাধীনতা এক লাফে।

স্বাধীনতা হাতড়ে মরি আমরাও যে আজ তাই 

স্বাধীনতা স্বাধীনতা, স্বাধীনতা চাই....




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।