দু-তিন ঘন্টার জীবন - রূপবালা সিংহ রায় // বাংলা কবিতা // Bengali Poetry // Bangla Kobita ।
দু-তিন ঘন্টার জীবন
রূপবালা সিংহ রায়
যদি হতো জীবনটা দু-তিন ঘন্টার সিনেমা ...
হেসে-খেলে কেটে যেত একটুখানি সময়টা ।
অসময় আসলেও দুঃখ হতো ক্ষণকালের ,
দু-ঘণ্টা পেরিয়ে গেলে নতুন হত জীবনটা ।
সুখী হলেও অল্প হত , থাকতো না তো অবহেলা
দুঃখী হলেও ঠিক সেরকম একটুখানি কান্নাকাটি ..
একটুখানি কর্মজীবন আর একটুখানি শয়তানি ,
একটুখানি আমোদ-প্রমোদ আর একটুখানি বকাবকি ।
ধনী হলেও একটুখানি গরীব হলেও ক্ষণকালের ,
অন্নাভাবে দারিদ্রতায় এত বছর কাটতো না হায় !
ঘরে ভাত নেই - ছিন্ন বস্ত্র - কঠোর জীবন
এমনভাবে বাঁচার পরে কেইবা বলো এজীবন চায় ?
কত সন্তান জন্মের পর অবহেলায় অনাথ আশ্রমে,
কত মা আবার সন্তান লাগি ঠাকুরের কাছে মানত করে ..
সন্তানকে বড় করে পিতা-মাতা বৃদ্ধাশ্রমে ,
ছোট্ট শিশু একমাস করে থাকে মা-বাবার কাছে পালা করে
বিএমএ পড়ার পরে ঘুরতে যে হয় বেকার হয়ে ,
বৃদ্ধ বাবা ভ্যান চালিয়ে যোগায় অন্ন মুখের পরে ,
দিনের-পর-দিন , মাসের-পর-মাস , অনন্তকাল
নারী জগৎ অত্যাচারিত পথে-ঘাটে ঘরে ঘরে ।
প্রতিবন্ধী বন্ধু যারা কত কষ্টে জীবন কাটায়,
দেখতে না পায় জগৎটাকে কেউবা আবার হাঁটতে নারে
স্মৃতি হারিয়ে কেউবা আবার রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে
এমন ভাবে এত বছর কী করে কেউ কাটাতে পারে ।
বাচ্চাটা ওই মায়ের কোলে অসুস্থ ওর জটিল রোগ ,
ভীতু মাতা দিন রাত ধরে সন্তান লাগি চিন্তায় রত
শিশু থেকে বৃদ্ধ সবাই আক্রান্ত ওই কঠিন রোগে ,
ঘন্টা তিনেক জীবন হলে সময় করতো মাথা নত ।
সবাই বলে এটুকু জীবন! যদি আরেকটু হতো বড়ো..
কি হবে আরও বড় জীবনে? শুধুই কেবল সমস্যা ...
সুখ দুঃখ নিয়েই জীবন অল্প হলে মন্দ কি ?
দু-তিন ঘন্টায় কেটে যেত জীবন নামক অমাবস্যা।
একটা ছেড়ে আরেকটা জীবন সময় তো মাত্র দু-তিন ঘন্টা
ইচ্ছামতো জীবন হতো ভালোই হতো বরঞ্চ,
অল্প সুখ অল্প দুঃখ আর অল্প অল্প সবকিছু
হতো যদি জীবনটা দু-তিন ঘন্টার রঙ্গমঞ্চ।
কবিতা : দু-তিন ঘন্টার জীবন
কলমে : রূপবালা সিংহ রায়
সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন