মা - রূপবালা সিংহ রায় // বাংলা গল্প // নতুন বাংলা গল্প।

 

মা

রূপবালা সিংহ রায় 


-কিরে ভিজে বাড়ি এলি যে? ছাতাটা কোথায়? হারিয়েছিস? বলেছিলাম আমি! যাস না নিয়ে ছাতাটা। নতুন ছাতা! কেন ! পুরানো টা নিলে কি এমন খারাপ হতো শুনি? এইজন্যই আমি চাইনি ওটা কিনে দিতে। তোর পাপাই যত নষ্টের গোড়া। পঁই পঁই করে বললাম দিও না কিনে তবুও শুনলো আমার কথা! এখন হয়েছে শান্তি! মেয়ে যা বলবে তাই শুনতে হবে। কিছু বললে বলবে আমরা পাইনি বলে কি ও পাবে না? সবসময় না দাও কিছু কিছু তো দেওয়া যেতেই পারে। আমার আর কি! যা পারো করো, তোমার বাবা এসে বুঝবে। আমি নিয়ে আসতাম সহ্য হলো না বাবাকে বলে কয়ে একা একা আসা হয় এখন । সেভেনে উঠলেন উনি বড়ো হয়ে গেলেন....


- মা....


- জানি তো এখন কত কি বাহানা দেওয়া হবে। পাঁচ মিনিটের পথ , আমি একা কোথায় আসি আমার সঙ্গে সহেলীদিদিও তো থাকে , তারপর সবার শেষে সব থেকে বড় অজুহাত হল আমার কোমর ব্যাথা ... ব্যস!


- মা যাই ঘরে 


- হ্যাঁ হ্যাঁ অবশ্যই! এখন তো মায়ের কথা তেতো লাগবেই! জ্বর সর্দি কাশি হলে কে দেখবে? কেন যে বলি তা তো কেউ বোঝেনা আমার হয়েছে যত জ্বালা !


-মামন কোথায় পড়ার আওয়াজ শুনছি না তো?


- কোথায় আবার শুয়ে আছে জ্বর এসেছে 


-জ্বর হঠাৎ জ্বর এল কেন?


-কেন আবার ভিজে ভিজে বাড়ি আসতে বলো


-ওষুধ দিয়েছ


- হুঁ 


-ভিজে বাড়ি এলি যে ছাতা নিয়ে যাস নি (মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে)


-গিয়েছিলাম তো 


- হারিয়ে গেছে


- উঁহু 


- তবে ?


- পথে একজন দাদুকে দেখলাম জানো বাবা, একটা ভ্যানে করে কটা ফল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার খুব মায়া হল। খুব বয়স জানো,নিজেই ঠিক মতো হাঁটতে পারে না তার ওপর এই বৃষ্টিতে ভিজছে। যদি শরীর খারাপ হয় তখন?....


মুচকি হেসে টাপুরের বাবা তার মায়ের দিকে চেয়ে বলল -- কি বলেছিলাম না মেয়ে বড়ো হয়ে গেছে। বেশি চিন্তা করো না ঠিক চলে আসবে। তারপর আবারো মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললো জানিস টাপুর তোকে বাড়ি না ফিরতে দেখে তোর মা ফোন করেছিল আমায়। আর জানিসই তো কি কি বলতে পারে...


-তা আর পারি না! আমাকে তো ভিজে অবস্থাতেই দাঁড় করিয়ে রাখলো আধা ঘন্টা (হাসতে হাসতে)


-দাঁড়া হচ্ছে তোদের বাপ বেটিকে, ঠিক হয়ে ওঠ আগে। বুঝবি! বুঝবি! যেদিন আমার জায়গায় থাকবি সেদিন বুঝবি....


#মা

#রূপবালা_সিংহ_রায়....🖋️


bengalipoetryandstory , banglakobiagolpo,banglagolpo,bengalistory

সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।