ছেলেবেলার স্মৃতি - রূপবালা সিংহ রায় // Bangla Kobita // Celebelar Smriti // বাংলা কবিতা // New Bengali Poetry ।

 ছেলেবেলার স্মৃতি


রূপবালা সিংহ রায়



ইচ্ছা করে ফিরে পেতে আবার সেই ছেলেবেলা ,


ফেলে আসা দুষ্টুমি খুনসুটি আর একটু খেলা ।


ব্যথা পেলে এক ছুট্টে যাওয়া মায়ের কাছে ...


ফল পাড়তে মাঝেমধ্যে ওঠাও হতো গাছে ।


বর্ষাকালের বৃষ্টিতে বই ভিজিয়ে ফেলা 


কলাপাতার ছাতা আর কলাগাছের ভেলা ।


কচুপাতায় জলের ফোঁটা কিম্বা ব্যাঙের ডাক ,


আজও তারা করুন স্বরে দেয় যে আমায় হাক .....


কিতকিত আর কানামাছি খেলতে যাবি ভাই?


ভাল লাগেনা বড় বেলা চল না চলে যাই 


কোকিলের ওই কুহু কুহু মিষ্টি মধুর গান ,


হেলে দুলে হাওয়ার তালে নাচছে পাকা ধান ।


আজও তারা উঁকি মারে আমার মনের মাঝে ,


হাতটি দিলেই লজ্জাবতী কুঁকড়ে যেত লাজে !


খেলনা বাটি খেলার সাথী হারিয়ে গেল হায় !


স্মৃতিগুলোই বলছে শুধু আয়রে ফিরে আয় ...


ঝড়ের সময় আম কুড়ানো কতই মজার ছিল ,


ছোট্ট বেলার ছোট্ট জীবন কোথায় চলে গেলো !


মনে কি পড়ে রুপালি সেই জোৎস্না রাতের বেলা 


চাঁদের সাথে দৌড়ে হেঁটে করতাম কেমন খেলা ?


স্নানের সময় জলের মাঝে দিতাম কেমন ঝাঁপ ...


আজও আমার এই মনেতে রয়েছে তার ছাপ ।


শরতের ঐ উড়ো মেঘ আর কাশফুলের বন ,


পড়ার থেকে কেড়ে নিতো আমার ছোট্ট মন ।


দিন গুলো সব কেটে যেত বাবা মায়ের সাথে ,


চিন্তা - ভাবনা ,সুখ-দুঃখ ছিলনা তখন মাথে ।


জীবন তখন সোজা ছিল ছিল না তো বাঁকা 


কোনটা সরল কোনটা জটিল যেতোনা মনে রাখা ।


কেউ কি আমায় বলতে পারো , ফিরব কেমনকরে ?


কবে যে আমি ফিরে পাব ,কোন সে দিনেরভোরে ??


পরের জনম বলে যদি সত্যি কিছু হয় ...


তবেই আমি ফেরত পাবো তাকে নিশ্চয়ই 


বড় তখন হবো না মোটে চুপটি করে রব ,


বড় হবার সময় হলে লুকিয়ে কোথাও যাব ।


থাকবে আমার ছেলেবেলা যাবে না সে চলে ,


ছোট্টবেলার ছোট্ট হয়ে থাকবো মায়ের কোলে ।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।