সাজছে উমা দূর্গা রূপে - রূপবালা সিংহ রায় // পুজোর কবিতা // দূর্গা পূজার কবিতা।
সাজছে উমা দূর্গা রূপে
রূপবালা সিংহ রায়
সাজছে উমা দূর্গা রূপে
অস্ত্র-শস্ত্রে আভূষণে,
দুহাত ছেড়ে দশভূজা
আসবে এবার রণাঙ্গনে।
দয়াময়ী মাতা এবার
স্নেহ ভুলে মায়া ভুলে,
রণহুংকারে আসবে ধেয়ে
দু হাতে তার ত্রিশূল তুলে।
চোখ দুটোতে জ্বলবে আগুন
নিঃশ্বাসে তার থাকবে রেশ,
অসুর গুলোর মুন্ডু কেটে
ফেলবে ছিঁড়ে সকল কেশ।
নারী বলে হেলায় যারা
দিয়েছিল কুপ্রস্তাব!
ঘুজবে তাদের সকল আশা
সকল রকম মনস্তাপ।
তৈরি থাকো দুষ্টু সকল
ভরবে যেদিন পাপের ঘড়া,
সেদিন কিন্তু পাবে না ছাড়
পড়বে জেনো সেদিন ধরা।
#সাজছে_উমা_দূর্গা_রূপে
#রূপবালা_সিংহ_রায়....🖋️
#banglakobiagolpo #bengalipoetryandstory #rupbalasingharoy #bengalipoem #bengalipoetry #quotes #durgapuja #pujorkobita #durgapujapoem #durgapujapoetry #পুজোরকবিতা #kobita
সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন