বারিধারা - রূপবালা সিংহ রায় // বর্ষার কবিতা // বৃষ্টির কবিতা // Borshar Kobita ।


বারিধারা 

রূপবালা সিংহ রায় 

Baridhara by Rupbala Singha Roy // Borshar Kobita // Bengali Poetry on Rain // Bristir Kobita.

 

বৃষ্টি ভেজা ও পথ দিয়ে হাঁটতে গিয়ে 

ভিজছে কেউ অঝোর ধরায় মনের সুখে,

শ্রাবণ ধারায় মুগ্ধ হয়ে ছাতা ফেলে 

মিশছে গিয়ে তারই সাথে কেবল শখে।


কেউবা আবার পেটের দায়ে ভিজছে কেবল 

বাড়িতে বসে ক্ষুধার্ত পাঁচটা মুখ ....

ছাতা তো দূরের কথা মাথাটাও 

টাকা চাই বলে শুধু কাঁপাচ্ছে বুক। 


পথের বাঁকে প্রেমিক যুগল হাতটি ধরে 

স্বপ্নে,... বিভোর তারা কথার দেশে 

বাইরে বারিধারা ভেতরেও তাই 

উড়ে যায় দূর আকাশে শালিক বেশে।


হাতটা ছেড়ে মায়ের দুষ্টু ছেলে 

ইচ্ছে করে কাঁদা জলে দিচ্ছে পা! 

রেইনকোট টা বাজে বলে খুলতে গেলে 

আবার তা পরাতে পরাতে বকছে মা ।


 একলা গৃহকোণে হাজার কথা ....

একের পর এক স্মৃতির পটে আঁকছে ছবি 

কখনো একটু হাসি কখনো কান্না এসে 

এখনো বলছে চেয়ে আমার হবি ?


এমনি বারি ধারা মনের কোণে 

কখনো শোক বা আবার শান্তি আনে 

ভাসায় মন পাখিরে দূর গগনে 

কখনো কূলে আনে ভাঁটার টানে




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।