মেঘের জবাব - রূপবালা সিংহ রায় // বৃষ্টির কবিতা // বর্ষার কবিতা // বাংলা কবিতা ।
মেঘের জবাব
রূপবালা সিংহ রায়
Megher Jobab by Rupbala Singha Roy// New Bengali Poetry// Notun bangla kobita// Borshar kobita.
জানিস তো মেঘ রাগ হচ্ছে , তোর ওপরে ভারী
ভাবছি তাই বলবো না কথা তোর সঙ্গে আড়ি ।
তুই না কেমন , রাগ দেখাচ্ছি তবুও যাস না ছেড়ে!
ভিজিয়ে দিলি হাতটা আমার অঝোর ধারায় ঝরে
কবে থেকে জানতে চাইছি কেমনে তুই উড়িস
দেশ থেকে দেশ দেশান্তরে বিনা দ্বিধায় ঘুরিস।
নদী-পাহাড়-সাগর ফেলে যাস তেপান্তরে
অত উঁচুতে উড়ে বেড়াস, ভয় নেই তোর অন্তরে ?
মেঘ বলল , বোকা তুমি এটাও নেই জানা ?
উড়তে হলে শুনতে নেই কোনো কিছুর মানা ।
পুড়তে হয় জলের মতো, সইতে হয় বাধা
চড়তে হয় উঁচু পাহাড় ভেদ করে গোলক ধাঁধা।
হতে হয় ভীষণ হালকা তবে ভেতর থেকে নয়
রাখবে মনে এই কথাটা "যে সয় সেই রয়"
দেখবে তখন দিনের শেষে পারছো তুমি সব
থামছে সে সব কথার বুলি থামছে কলরব ।
যাই এখন, সময় হল অন্য দেশে যাওয়ার
পরে এসে যেন , আর না শুনি এই কথাটা আবার ।
#মেঘের_জবাব
#রূপবালা_সিংহ_রায়....🖋️
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন