নববর্ষের কবিতা//নতুন বছরের কবিতা//বাংলা কবিতা//Noboborshoer kobita//Notun Bochorer Kobita//Bengali poetry//Bengali New Year Poetry
এসো নতুন
রূপবালা সিংহ রায়
এসো নতুন সমারোহে
নতুন হর্ষে নতুন রঙে
দাও ভুলিয়ে সকল ব্যথা
মনের যত মলিনতা।
কান্না গুলো গিয়ে ভেসে
দুঃখী যারা উঠুক হেসে
রুদ্ধ কারার দবারটি খুলে
স্বপ্ন উড়ুক ডানা মেলে...
একলাপনটা যাক না দূরে
সঙ্গী সবাই আসুক ফিরে
জীর্ণতা পাক প্রাণটি আবার
দূর হোক সব হাহাকার।
এসো নতুন নতুন করে
পুরানোটার হাতটি ছেড়ে
দাও রাঙিয়ে সকল ধূসর
ওগো নতুন হাও আগুসর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন