নববর্ষের কবিতা// নতুন বছরের কবিতা//Noboborshoer Kobita//Notun Bochorer Kobita//Bengali New Year Poetry ।
এসো নতুন
রূপবালা সিংহ রায়
এসো নতুন সমারোহে
নতুন হর্ষে নতুন রঙে
দাও ভুলিয়ে সকল ব্যথা
মনের যত মলিনতা।
কান্না গুলো গিয়ে ভেসে
দুঃখী যারা উঠুক হেসে
রুদ্ধ কারার দবারটি খুলে
স্বপ্ন উড়ুক ডানা মেলে...
একলাপনটা যাক না দূরে
সঙ্গী সবাই আসুক ফিরে
জীর্ণতা পাক প্রাণটি আবার
দূর হোক সব হাহাকার।
এসো নতুন নতুন করে
পুরানোটার হাতটি ছেড়ে
দাও রাঙিয়ে সকল ধূসর
ওগো নতুন হাও আগুসর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন