ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

 ন্যায় বিচার

রূপবালা সিংহ রায়


ওই শোনা যায় পদধ্বনি শিউলিতে নয় কাশেতে নয়,

মায়ের সাথের অসুরটাও মাকে দেখে পাচ্ছে যে ভয়!

লক্ষ্মী-সরো-গনশা-কেতো সবাই তারা জড়োসড়ো,

জিগায় তারা পরস্পরে এ কোন মা বলতে পারো?

কেউ জানে না মায়ের কেন এমন তর ভয়াল রূপ?

দিশা না পেয়ে যে যার মতো সবাই তারা আছে চুপ!

ক্রোধের চোটে আগুন ঝরে দু চোখে বয় রক্ত ধারা,

জানে না কেউ কেমন ভাবে মাকে এমন রাগালো কারা?

ভাবছে বসে সরস্বতী হচ্ছে বুঝি তারই ফলে,

ভোর রাতে সেই মেয়েটাকে যারা সবাই মেরে ফেলে।

লক্ষ্মী ভাবে অনটনে অত্যাচারের বলি হয়ে,

লাঞ্ছনা আর অপমানে গুমরে মরে ওই যে মেয়ে।

গনেশ ভাবে দিশেহারা বাধার পরে বাধা সয়ে

সমস্যারা যে মেয়েটার জীবন থেকে যায় না বয়ে।

স্কন্দ ভাবে বিজয় পেতে যে মেয়েটার জীবন যায়,

কিংবা সে ভয়ের পথে একটুখানি সাহস চায়।

অসুর সেও ভাবতে থাকে মর্ত্যের সব অসুর নিয়ে,

আবার বুঝি মারবে অসুর এবার উমা মর্ত্যে গিয়ে।

সবাই চায় রাগুক মা ধ্বংস করুক অত্যাচারে,

সাজা পাক দুষ্টু সবাই মায়ের করা ন্যায় বিচারে।



durga puja notun kobita

durga puja special notun kobita

durga puja special notun bangla kobita,

durga puja special bangla kobita ,

durga puja special new bengali kobita,

durga puja special new bengali poetry,

durga puja special new bengali poem,







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।