দুর্গা থাকে - রূপবালা সিংহ রায় // দুর্গা পূজার কবিতা // পুজোর কবিতা // দূর্গা পূজার কবিতা // Durga Puja Kobita ।
দুর্গা থাকে
রূপবালা সিংহ রায়
দুর্গা থাকে ইঁটের ভাটায়
খাদান থাকে পাহাড় চূড়ায়,
দুর্গা হাঁটে বস্তা কাঁধে
পথের ধারে কাগজ কুড়ায়!
দুর্গা থাকে রান্নাঘরে
স্কুল থেকে অফিস ঘরে,
দুর্গা হাঁটে হাসপাতালে
আসছি বলে স্টেথো ধরে ...
দুর্গা থাকে আদালতে
যত্রতত্র এই ভূলোকে,
এতকিছুর পরেও তাকে
কথা শোনায় ধরে লোকে!
দুর্গা থাকে বাপের ঘরে
বধূবেশে স্বামীর ঘরে,
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে
দুষ্ট যে তার হাতটি ধরে...
দুর্গা থাকে ধানের ক্ষেতে
বসিয়ে খাওয়ায় আসন পেতে,
মাতৃ রুপে সন্তানেরে
লালন করে ওই দু হাতে।
দুর্গা থাকে অন্ধ কূপে
আলোর মাঝে জ্যোতি রূপে,
ধরার সকল নারীর মাঝে
দুর্গা বাঁচে সৃষ্টি রূপে।
durga puja special bengali poetry // durga puja special bangla poem//durga pujor kobita 2025//দুর্গা পুজোর কবিতা আবৃত্তি //bengali poetry on durga puja //পুজোর কবিতা আবৃত্তি // pujo special bengali poetry //pujo special bangla kobita //bengali poem on durga puja

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন