সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem
সবার আমি ছাত্র
– সুনির্মল বসু
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শেখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
খোলা মাঠের উপদেশে-
দিল-খোলা হই তাই রে।
সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখাল হাসতে মিঠে,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর-
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষান দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে,
গান জাগাল আমার প্রাণে;
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়,
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সে সব কৌতূহলে,
নেই দ্বিধা লেশমাত্র।
সবার আমি ছাত্র,sobar ami chatro,সবার আমি ছাত্র সুনির্মল বসু,sabar ami chhatra sunirmal basu,শিক্ষক দিবসের কবিতা,teachers day poetry,5th september kobita,বাংলা কবিতা আবৃত্তি,chotoder kobita,akash amay shikkha dilo bangla poem,akash amay shikkha dilo kobita,শিক্ষক দিবসের কবিতা আবৃত্তি,সবার আমি ছাত্র কবিতা,সুনির্মল বসুর কবিতা সবার আমি ছাত্র,সবার আমি ছাত্র কবিতা আবৃত্তি,সুনির্মল বসুর কবিতা : সবার আমি ছাত্র,কবিতা সবার আমি ছাত্র,teacher's day poem in bengali ,teacher's day poem,teacher's day poetry ,teacher's day kobita ,teachers day ,teachers day poem ,teachers day kobita ,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন