শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।
শরৎ
রূপবালা সিংহ রায়
আকাশে বাতাসে মধুর গন্ধ ,
আগমনী সুর ভাসে ।
শান্ত শীতল বাতাস এসে ,
দোলা দিয়ে যায় কাশে ।।
কচি ধানক্ষেত সবুজে সবুজ ,
চোখ জুড়িয়ে যায় ।
নব কিশলয়ে শ্যাম বনানী ,
আকাশ পানে ধায় ।।
শরৎ আকাশে পেঁজা তুলো মেঘ ,
পাড়ি দেয় দূর দেশ ....
যেন মনে হয় মেঘ বালিকা ,
এলিয়ে তার কেশ ।।
শিউলি তলা সাদায় সাদা ,
মধুর গন্ধে ভরা ।
অতি মনোরম সাজ-সজ্জায় ,
বধু সেজেছে ধরা ।।
durga puja special bengali poetry // durga puja special bangla poem//durga pujor kobita 2025//দুর্গা পুজোর কবিতা আবৃত্তি //bengali poetry on durga puja //পুজোর কবিতা আবৃত্তি // pujo special bengali poetry //pujo special bangla kobita //bengali poem on durga puja

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন