জীবন সহজ নয় - রূপবালা সিংহ রায় // বাংলা কবিতা // Bengali Quotes // Bangla Motivation ।


জীবন সহজ নয় 

রূপবালা সিংহ রায় 


জীবন না কোনো দিন সহজ ছিল, না এখন আছে, না ভবিষ্যতে হবে ..... জীবন মানেই যুদ্ধ। এখানে হাসির চেয়ে কান্না বেশি। পাওয়ার থেকে বেশি হারানো। আর সুখের থেকে বেশি অসুখ। তা আবার অনেক রকমের হতে পারে কারোর শরীরের তো কারোর মনের। কারো কারো আবার দুটোই রয়েছে। কোথাও যেন এতটুকু স্থিরতা নেই। ওই যে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম তার আর কোনো শেষই নেই। শেষ করার জন্য যতই দৌড়াই আর ভাবি এই বুঝি শেষ কিন্তু হঠাৎ করে কোথা থেকে রাস্তাটা আবার সুদূরপ্রসারী হয় বুঝেই উঠতে পারিনা। এই যে দৌড়াচ্ছি এরও আবার নানান রকমের প্রকারভেদ রয়েছে- কেউ স্বপ্নের ছুটছে পেছনে তো কেউ হতাশার পেছনে। কেউ টাকার পেছনে তো কেউ আবার সুখের পেছনে। কেউ কেরিয়ারের পেছনে তো কেউ সংসারের পেছনে। কেউ ঠিক তো কেউ ভুলের। কেউ ভালোবাসার পেছনে তো কেউ ভালো বাসার পেছনে। কেউ চোখ খুলে তো কেউ কেউ আবার চোখ বন্ধ করে এর যেন কোনো বিরাম নেই। মহাকাশ জুড়ে যেমনি আমাদের পৃথিবীটা ঘুরে মরছে তেমনি আমরাও ঘুরে মরছি সমগ্র বিশ্ব জুড়ে.....


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।