দেবীও নারী- রূপবালা সিংহ রায় //Saraswati pujar Kabita // সরস্বতী পুজোর কবিতা।
কবিতা : দেবীও নারী
কলমে : রূপবালা সিংহ রায়
Debi O Nari Written by Rupbala Singha Roy // Poetry On Saraswati Puja // Saraswati Puja Poem // Bengali Poetry // Bangla Kobita.
সরস্বতী বিদ্যাবতী বল মা তুই আমায় দেখি ?
সকল খানে আজও আমায় সবাই কেন দেয় মা ফাঁকি ?
যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনে প্রাণে
আমার বেলায় তবে কেন সবাই শুধু পিছু টানে ?
বুদ্ধিদাত্রী বীণাপাণি বিদ্যার দেবী তুই মা নারী ,
কেবলমাত্র নারী বলেই আমি আমার পড়া ছাড়ি ।পড়তে নারী মন খুলে মা ইচ্ছামত ডিগ্রী নিতে ,
একটুখানি বড় হলেই বাবা-মা চায় বিয়ে দিতে ।
বিয়ের পরে বলে সবাই বাড়ির বউ আবার পড়ে নাকি
সংসার করো মনটা দিয়ে অত পড়ে হবে টা কি ?
আবার জানিস সময় হলে ছাড়েনা মা শোনাতে কথা ,
খোঁটার বহর শুনলে পরে তোরও যে হবে মাথা ব্যাথা।
তুইতো মা তোর বীণা নিয়ে গান যে করিস গলা ছেড়ে
আমি যদি গান করি মা আমার বীণা নেয় মা কেড়ে
বাবাও যদি শেখায় গান একটুখানি মনে হলে ,
সেই বাবাই ছাড়ায় গান বৌমা তার গায়িকা হলে।
কত লড়াই লড়বো বল মা হাঁপিয়ে যাই মাঝে মাঝে ..
বাধা আমার সবখানে মা সকল পথে সকল কাজে ..
আর কতদিন লড়তে হবে জানিনা মা এই বিশ্বতে ?
নারী-পুরুষ সমান হবে না জানি কোন দৃশ্যতে ..
পারিসনা মা বদলে দিতে মানুষগুলোর ভাবনাকে ,
তবেই তো মা করবো পূরণ আমি আমার ইচ্ছাকে...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন