বলতে পারিস ওমা শ্যামা - রূপবালা সিংহ রায় // কালী পূজার কবিতা // কালীপুজোর কবিতা।

বলতে পারিস ওমা শ্যামা 

রূপবালা সিংহ রায় 


তুইতো শ্যামা ভীষণ কালো 

আঁধার সম তোর ঐ রূপ,

তবু তোকে পূজে সবাই 

তোর সামনে জ্বালায় ধূপ!


তুই তো শ্যামা শ্মশানবাসী

রাত বেরাতে বাইরে থাকিস,

তবুও তোকে কেউ বলে না 

রাতের বেলায় কি করিস?


তুইতো শ্যামা চন্ডালিনী 

কথায় কথায় রাগিস বড় ,

তবুও তোর সামনে সবাই 

হাত দুটোকে করে জড়ো! 


তুই তো শ্যামা ভয়ংকরী 

রুদ্রমূর্তি মুণ্ড ধারী,

লক্ষ্মী হ' বলে কেউ 

পরায় না তোর পায়ে বেড়ি। 


তবু কেন বলতে পারিস 

ওমা শ্যামা আমার বেলায়?

সবাই শুধু ধরে ধরে 

হাজার রকম কথা শোনায়!


বাংলা কবিতা//নতুন বাংলা কবিতা// কালী পূজার কবিতা// কালীপুজোর কবিতা// bangla kobita// Bengali Poetry//Kobita ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।