দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর // দামোদর শেঠ // Rabindra Nath Tagore Bengali Poetry।
দামোদর শেঠ
রবীন্দ্রনাথ ঠাকুর
অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি?
মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি
আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো,
জলপাইগুড়ি থেকে এনো কই জিয়োনো।
চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি?।
চিনেবাজারের থেকে এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা।
নাহয় খরচা হবে, মাথা হবে হেঁট কি?
মনে রেখো, বড়ো মাপে করা চাই আয়োজন—
কলেবর খাটো নয়, তিন মোন প্রায় ওজন।
খোঁজ নিয়ো ঝরিয়াতে জিলিপির রেট কী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন