বাবা - রূপবালা সিংহ রায় // Father's Day Story // Bangla Golpo // বাংলা গল্প।

 

বাবা 

রূপবালা সিংহ রায়


"পাপ্পা তুমি এই জামাটা কেন পরলে ? যাও গিয়ে চেঞ্জ করে এসো । সবাই কি ভাববে বলতো ? তুমি না কিচ্ছু জানোনা" ! -বছর বারোর ঋকের মুখে কথাগুলো শুনে তার বাবা নিখিল মুচকি হেসে মৃদুস্বরে বলল -"কেন কি এমন খারাপ সুটটা ? এইতো কদিন আগেই বানালাম। একবার মাত্র পরা হয়েছে" । কিছুটা বিরক্তির সাথে ঋক বলল -"সেই জন্যই তো তোমায় বারণ করছি , ওটা পরতে । আজ আমার জন্মদিন পাপ্পা । এত বড়ো পার্টি হচ্ছে । আমার সব বন্ধুরা আসবে । এসে যদি দেখে তুমি আগের পরা জামা আবার পরেছ , কি ভাববে ওরা বলতো "? 


মাথাটা একটু  নাড়িয়ে সিঁড়ি দিয়ে উপরের ঘরে যেতে যেতে নিখিলের মনে পড়ে গেল সেদিনের কথা ...

বাড়িতে বেশ কয়েকজন বন্ধু এসেছিল । নিখিল ব্যস্ত ছিল গল্প করতে । তার বাবা হয়তো কোনো কাজে এসেছিলেন তার ঘরে । পরনে ছিল পুরানো লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি । পায়ের চটি জুতোটাও বেশ ক্ষয়ে গিয়েছিল । খুব খারাপ লেগেছিল সেদিন নিখিলের । বন্ধুদের সামনে কিছু বলতে না পারলেও বেশ বিরক্তির স্বরে বলেছিল - "তুমি যাও আমি আসছি" । তারপর থেকে কেন জানা নেই বাবা কখনো নিখিলের বন্ধুদের সামনে যেতেন না । হয়তো তিনি ছেলের মনোভাব আন্দাজ করতে পেরেছিলেন । একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিখিল স্বীকার করল -"সত্যি বাবা হওয়া খুব খুব কঠিন"। সংসার চালিয়ে , সবার সব আবদার মিটিয়ে , ভবিষ্যতের জন্য সঞ্চয় করে নিজের জন্য অপ্রয়োজনে কিছু কেনাটাই বোধহয় "বাবা" ।


#বাবা

#রূপবালা_সিংহ_রায়...🖋️


banglagolpo , bengalistory , বাংলাগল্প, HappyFathersDay ,fathersday 

সাঁঝবাতির রূপকথায় - Rupbala Singha Roy

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।