বাবা - রূপবালা সিংহ রায় // বাবা দিবসের কবিতা // Father's Day Poetry //Baba Diboser Kobita // Baba ।

 

বাবা

রূপবালা সিংহ রায়


  বাবা মানে তপ্ত রোদে

  মাথার ওপর ছায়া ,

  বাবা মানেই আদি-অন্ত 

  সবই তোমার দেওয়া ।

 বাবা মানে একটু রাগী 

 একটু শাসন করা ,

  বাবা মানেই পারবে তুমি 

  সবকিছু যাবে ধরা ।

  বাবা মানে ক্লান্ত ভীষণ 

  তবুও শক্ত ভারী ,

  বাবা মানেই পড়লে তুমি 

  পাবে হাতটি তারই ।

  বাবা মানে প্রথম সিঁড়ি 

  আমার আকাশ ছোঁয়ার ,

  বাবা মানেই কল্পতরু 

  যথাসাধ্য দেওয়ার ।

  বাবা মানে অনেক দায়িত্ব

   কষ্ট চেপে রাখা ,

   বাবা মানেই সেই কারিগর 

   যিনি দেন সন্তানের পাখা ।

   ভালো থাকুন বাবা সবাই 

   সুস্থ সবল হয়ে ,

   সেই কামনাই করে যায় 

   তোমারই এই মেয়ে ।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।