দিব্যি আছি - সুনীল গঙ্গোপাধ্যায় // Dibbi Achi Sunil Gangopadhyay // Bangla Kobita ।

 দিব্যি আছি

____ সুনীল গঙ্গোপাধ্যায়


বুকের মধ্যে একটু আধটু দুঃখ পোষা

কিন্তু খুবই ভালো আছি

এই তো বেশ ঘুরছি ফিরছি

লম্ফঝম্পে দিন পেরুচ্ছি

একটু খোঁচা, একটু ব্যথার টনটনানি

তবু বলবো দিব্যি আছি!


উল্টোপাল্টা ঝড়ের ধাক্কা খেয়েছি ঢের

সে সব হলো আগের জন্মে 

যখন তখন আয়ুর খর্চা

আগুন হাতে ফুলের চর্চা 

এই সবই তো খালিপেটের দুনিয়াদারি

দু’বার কি হয় মানবজন্মে?





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ন্যায় বিচার - রূপবালা সিংহ রায় // Nay Bichar by Rupbala Singha Roy // Bengali Poetry // Pujor Kobita // Poetry On Durga Puja.

সবার আমি ছাত্র – সুনির্মল বসু // Sobar Ami Chatro // Teachers day poem

শরৎ - রূপবালা সিংহ রায় // Sorot Kobita // Durga Puja Kobita// পুজোর কবিতা // দুর্গা পূজার কবিতা।