Bengali Motivation//Motivational Quotes//Quotes//Bangla//Life Quotes Motivation//Motivation//উক্তি // জীবনের উক্তি ।
মাঝেমধ্যে রাগ দুঃখ আঘাত ও অভিমান গুলোকে জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে হয়।
কলমে : রূপবালা সিংহ রায়
Bengali Motivation//Motivational Quotes//Quotes//Bangla//Life Quotes Motivation//Motivation//উক্তি // জীবনের উক্তি
মাঝেমধ্যে রাগ দুঃখ আঘাত ও অভিমান গুলোকে জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে হয়। তা নাহলে যতই ভালো কিছু আসুক না কেন সেই প্রাপ্তিগুলোকে রাগ অভিমান দের কাছে অতি ক্ষুদ্র দেখায়। খারাপ লাগার বোঝাটা এতটাই ভারি হয়ে যায় যে ভালো গুলো আর চোখেই পড়ে না। তখন জীবন জটিল হয়ে ওঠে...
তাই মাঝেমধ্যে গাছেদের মত সবকিছু ঝরিয়ে ফেলা ভালো। গাছগুলো যেমন সময়ের সঙ্গে সঙ্গে তার পুরানো শুকনো ফুল, ফল, পাতা ও বাকল গুলোকে ঝরিয়ে এক্কেবারে খালি হয়ে দাঁড়িয়ে থাকে যাতে নতুন এলে তাকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারে তেমনি দাঁড়িয়ে থাকতে হবে। তবেই না জীবন নতুন করে পরিপূর্ণ হবে ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন