বেড়ি কেবল পড়বে কেন - রূপবালা সিংহ রায় //কালীপুজোর কবিতা // কালী পূজার কবিতা।
বেড়ি কেবল পড়বে কেন
রূপবালা সিংহ রায়
বেড়ি কেবল পড়বে কেন
নারীর পায়ে এই দুনিয়ায়,
তাইতো উমা স্নেহ ভুলে
খড়্গ নিয়ে সামনেতে ধায় ...
বাঁধন বারণ কারণ ছিঁড়ে
অট্টহাস্যে ভয়ংকরী,
দয়া ভুলে মায়া ভুলে
সব খারাপের বিনাশকারী।
যেদিকে চায় আঁধার ফুঁড়ে
আলোর শিখা ওঠে জ্বলে,
তাইতো তাকে শক্তিরূপে
পূজা করে স্বয়ং ভোলে।
কালো হয়েও কালো ঘোচায়
এমন শ্যামা শিব ঘরণী,
জ্যোতির্ময়ীর জোৎস্না মেখে
উজ্জ্বলিত এই ধরণী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন